somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিপিডিয়া ও চট্টগ্রাম সমন্বয় পরিষদ : সম্ভাবনার নতুন দিগন্ত - চট্টগ্রামবাসী এগিয়ে আসুন

২৪ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়ায় চট্টগ্রামকে তুলে ধরার জন্য একটি উইকি প্রকল্প গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্য থেকে শুরু করে ইতিহাস, সংস্কৃতি, লোককাহিনী, মুক্তিযুদ্ধ এ সবই তুলে ধরা হবে ইংরেজি এবং বাংলায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে মুনির হাসান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি) চট্টগ্রাম ও উইকিপিডিয়া: নতুন দিগন্ত শীর্ষক একটি সেমিনার উপস্থাপন করেন এবং এই উদ্যোগের সমন্বয়ের জন্যে একটি সমন্বয় পরিষদ গঠন করা হয়। এই সমন্বয় পরিষদের সদস্যরা হলেন:

চেয়ারমান-সাফিয়া রাহমান, অধ্যক্ষ, সানশাইন গ্রামার স্কুল

কো-চেয়ারমান- মাসুদ বকুল, সভাপতি, দৃষ্টি
এমরান হারুন, শিক্ষক, আইইউবি

সমন্বয়ক- আদনান মান্নান, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সদস্য-
সৌমিত্র পালিত, শিক্ষক, আইইউবি
ডাঃ মাসুদ রানা
নাসির উদ্দিন হায়দার, সহ-সম্পাদক, প্রথম আলো
ইরফান নেওয়াজ খান, শিক্ষক, ইউএসটিসি
মমিনুর রহমান, শিক্ষক, আইআইইউসি
প্রকৌশলী বনকুসুম বড়ুয়া নুপুর
ফারহা মাহযাবিন, শিক্ষক, আইইউবি

আজ অনুষ্ঠিত হল Wiki chittagong সমন্বয় পরিষদের প্রথম সভা। এতে উপস্থিত ছিলেন সাফিয়া রহমান, মাসুদ বকুল, এমরান হারুন, সৌমিত্র পালিত, নাসির উদ্দিন হায়দার, বনকুসুম বড়ুয়া নুপুর, ইরফান নেয়াজ খান, মুমিনুর রাহমান। সভা পরিচালনা করেন আদনান মান্নান। পেশাগত ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে পারেননি ফারহা মাহযাবিন এবং ডাঃ মাসুদ রানা। সভায় সিদ্ধান্ত নেয়া হয়-
১. একটি প্রদায়ক বাহিনী গঠন করা হবে বিভিন্ন ছাত্রছাত্রীদের সমন্বয়ে।
২. এই মুহুর্তে কমিটি ৪ টি বিষয় নিয়ে কাজ করবে - চট্টগ্রামের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, মনিষী ও প্রতিষ্ঠান।
৩. পরবর্তিতে কাজ করা হবে যোগাযোগ, ক্রীড়া ও বানিজ্য বিষয়ে।

এতে দায়িত্ব প্রদান করা হয়েছে:
- ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, সংস্কৃতি - নাসির উদ্দিন হায়দার, ডাঃ মাসুদ রানা।
- মনিষী - ইরফান নেয়াজ খান, মুমিনুর রাহমান, সৌমিত্র পালিত
- প্রতিষ্ঠান - আদনান মান্নান, এমরান হারুন, বনকুসুম বড়ুয়া নুপুর

এছাড়া আগামী ৪ই সেপ্টেম্বর Wiki chittagong ক্যাম্প অনুস্থিত হবে আইইউবি চট্টগ্রাম কাম্পাসে। ৭ই অক্টোবর হবে Wiki এর জন্য ছবি তোলা প্রতিযোগিতা। সেমিনার ও ক্যাম্প করা হবে - প্রিমিয়ার, ইউএসটিসি, আইইউসি, সানশাইন এবং সাইডার স্কুলে ।

এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার জন্যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আশা করি চট্টগ্রামবাসী এইবার ও পিছিয়ে থাকবে না বরং সামনের দিকেই এগুবে। জয়তু চট্টগ্রাম। জয়তু চট্টগ্রামবাসী।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×