শুধু একবার তোকে বলেছিলাম
ভালবাসি।
একমুঠো চাঁদ আর উড়ন্ত জোছনা
তোর হাতে তুলে দিয়ে বলেছিলাম
ভালবাসি।
শীতের কনকনে ঠান্ডা বুকে বসিয়ে
কুয়াশা হাতড়ে বলেছিলাম
ভালবাসি।
মুঠোফোনের সংক্ষিপ্ত বার্তায়
অবিবেচকের মত বলেছিলাম
ভালবাসি।
তারপর বহুবার পত্রিকার পাতা
রক্তাক্ত হয়েছে নিহতের রক্তে
সীমান্তে বুলেটবিদ্ধ হয়েছে বহু বাংলাদেশী
রাজনীতির পতিতারা টাকার বিনিময়ে
নগ্ন আর নষ্ট হয়েছে বহুবার
আমিও বহুবার স্বপ্ন দেখেছি
কখনো জেগে থেকে অথবা অবচেতনে
স্বপ্নভঙ্গের বেদনায় অসংখ্যবার নীল হয়েছি
নীল পূর্নিমায় কেঁদেছি অজস্রবার।
তোর জন্যে বুকের বামপাশটায়
কি বিশ্রী রকমের ব্যথা হয়
শুনেছি তোর পৃথিবীতে নাকি
এখনো বর্ষা নামে
অসংখ্য কুনোব্যাঙ সাঁতড়ে বেড়ায়
তোর চারপাশে
আমি কুনোব্যাঙ হইনি তাই
বর্ষা ভুলে গেছি
আমার পৃথিবীতে এখন আর বৃষ্টি নামে না।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।