somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজঃ কিছু ক্রিকেটীয় ভুল এবং কয়েকটি পরামর্শ

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরের একটি অংশ শেষ হয়েছে। টেস্ট সিরিজে উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বঙ্গ শার্দূলরা। অনেক পাওয়ার এই সিরিজে যেমন প্রাপ্তির আনন্দ আছে, ঠিক তেমনিই আছে অপ্রাপ্তির বেদনাবোধ। আর এইসব অপ্রাপ্তির পিছনে আছে কিছু ভুল সিদ্ধান্ত, যেগুলো অনেকদিন ধরেই চলে আসছে অথবা এই সিরিজে নতুন করে আবির্ভূত হয়েছে। ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক।

প্রথমেই আসা যাক, মাহমুদল্লাহ রিয়াদ প্রসঙ্গে। তিনি অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক। দেশের মাটিতে সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ দলের সফরে তাঁর পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। কিন্তু এই সফরের দুটো টেস্টে তাঁর মোট রান ৮। তিন ইনিংসে ০, ৮, ০। ফেসবুকে অনেক পেজেই তাঁর মুন্ডুপাত চলছে। এছাড়াও আরো অনেকেই অনেক কথাই বলছেন। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পাবো, এ সিরিজে তাঁকে ব্যাট করানো হয়েছে ৫ নম্বরে। ক্যারিয়ারের শুরু থেকে তিনি ৭/৮ নম্বরে ব্যাট করতে অভ্যস্ত। ওই পজিশনেই তাঁর ভারতের সাথে টেস্ট সেঞ্চুরি (৮ নম্বরে ব্যাট করে) আছে, আছে অনেক ম্যাচজয়ী স্মরণীয় সন ইনিংস। তিনি টেল এন্ডারদের নিয়ে শেষের দিকে ভালো ব্যাটিং করে অনেকবারই দলকে সম্মানজনক স্কোর এনে দিয়েছেন। আবুল হাসানের টেস্ট সেঞ্চুরির পিছনেও ওই ইনিংসে তাঁর ৭৬ রানের অনেক অবদান রয়েছে। তিনি আবির্ভূত হয়েছিলেন "ফিনিশার" এর ভূমিকায়। কিন্তু এই সিরিজে তাঁকে নিয়ে অহেতুক এক্সপেরিমেন্ট করা হলো। অনভ্যস্ত পজিশনে ব্যাট করানো হলো তাঁকে। যার ফলশ্রুতিতে ইনফর্ম থাকার পরেও এই সিরিজে তিনি ব্যার্থ। আমাদের মনে রাখতে হবে, এক্সপেরিমেন্ট তাঁকে নিয়েই করা চলে, তিনি ফর্মে নেই, দলে যার জায়গা নিশ্চিত নয় অথবা আনকোরা কোন খেলোয়াড়কে পরখ করার জন্য। একজন ইনফর্ম ব্যাটসম্যান কে তাঁর পজিশন বদলে অন্য পজিশনে পাঠালে
হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি থাকে। এক্ষেত্রেও সেটিই হয়েছে।
সাকিবের অনুপস্থিতে মুশফিক ৫ এ ব্যাট করতে পারতেন। নাসির ৬/৭ এ ব্যাট করেন, তাঁকে ৭ এ না খেলিয়ে ৬ এ পাঠিয়ে রিয়াদকে ৭ এ পাঠালে হয়তো তিন ইনিংস মিলিয়ে তাঁর ৮ রান আমাদের দেখতে হতো না।

এরপর আসা যাক বাঁহাতি স্পিনার প্রসঙ্গে। বহু বছর ধরেই আমাদের বোলিং এর মূল শক্তিই এই বাঁহাতি স্পিন। এখানে প্রথম টেস্টে ইলিয়াস সানিকে খেলানো হলো। দ্বিতীয় টেস্টে কাউকেই খেলানো হলো না! ১০ বছরে এরকম ঘটনা এই প্রথম। অভিজ্ঞ আব্দুর রাজ্জাক কে ঢাকা থেকে উড়িয়ে এনে বসিয়ে রাখা হলো। হয়তো তাঁর অতীত টেস্ট রেকর্ড ভালো নয়। কিন্তু তাই বলে সেটা আজীবনই খারাপ থাকবে, সেটা নির্বাচকরা ভাবলেন কিভাবে? মোহাম্মদ রফিকের গায়েও তৎকালীন নির্বাচকেরা ওয়ানডে বোলারের লেবেল লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে সেই তিনিই হয়েছেন টেস্টে ১০০ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী বোলার। রাজ্জাক বিগত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে প্রচুর উইকেট নিয়েছেন। এনামুল জুনিয়রের অনুপস্থিতে একটা সুযোগ তাঁর প্রাপ্যই ছিল। কিন্তু তাঁকে সে সুযোগ দেওয়া হলো না, আমাদের দেখতে হলো "হেরাথ শো।"

আবুল হাসান মূলত বোলার। বলে ভালো গতি আছে। কিন্তু অভিষেকেই এক অসাধারণ সেঞ্চুরি করে তিনি তাঁর ব্যাটিং দক্ষতা আমাদের দেখিয়েছেন। তাঁর সেই সেঞ্চুরি যে "ফ্লুক" ছিল না, সেটা তাঁর পরবর্তী টেস্ট
ইনিংসগুলোর দিকে তাকালে বোঝা যায়। প্রথম টেস্ট এর প্রথম ইনিংসে ৬০ বলে অপরাজিত ১৬, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৭ বলে অপরাজিত ২৫, যাতে ছিল ২ টি বিশাল ছয়ের মার। তার চেয়ে বড় কথা যেভাবে তিনি ব্যাট করেছেন, সেই মেজাজটা ছিল দারুণ। বিশুদ্ধ ব্যাটসম্যানের মতোই তাঁর ডিফেন্স। টেস্টে এখনই না হোক, ওয়ানডে অথবা টি-টোয়েন্টিতে তাঁকে টপ-অর্ডারে পিঞ্চ হিটার হিসেবে পাঠানো যেতে পারে। সোহাগ গাজীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাঁদের দুইজনেরই ব্যাট এর হাত দারুণ, প্রচুর শটস আছে হাতে। বলা যায় না, উপরে ব্যাট করার সুযোগ পেলে অসাধারণ কিছু ইনিংসও আমরা দেখে ফেলতে পারি। আফ্রিদী, জয়াসুরিয়া এরা প্রত্যেকেই স্পেশালিস্ট বোলার হিসেবে দলে এসেছিলেন। কিন্তু আজ মানুষ তাঁদের মনে রেখেছে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে। এক্সপেরিমেন্ট করতে হলে এরকম কিছু এক্সপেরিমেন্টই করা উচিৎ। এসব বোঝার জন্য জহুরির চোখ থাকার চেয়ে থাকা দরকার সাহস। যেটা আমাদের দেশের নির্বাচকদের কোনকালেই ছিল না।

পেস বোলিং নিয়েও কিছু কথা বলা দরকার। অনেক আগে থেকেই আমি বলে আসছি, নাজমুল কেন দলে নেই, এটা আমাকে অবাক করে। ৯ বছরের ক্যারিয়ারে ৩৪/৩৫ টা ওয়ানডে এবং ১ টি মাত্র টেস্ট তিনি খেলেছেন। সেটাও ২০০৪ সালে। অথচ তিনি যখনই সুযোগ পেয়েছেন, কিছু না কিছু করেছেন। এই অনভিজ্ঞ পেস আক্রমণ থাকা স্বত্বেও তাঁকে কেন টেস্টে সুযোগ দেওয়া হচ্ছে না, আমার মাথায় ঢোকে না। টিম কম্বিনেশন, তাঁর দুর্ভাগ্য এসবের ধুয়া তুলে তাঁকে না নেওয়াটা আমি ব্যাক্তিগতভাবে মানতে পারি না। মাশরাফি দেশসেরা পেসার। তাঁর অনুপস্থিতে নাজমুল কে অনতিবিলম্বে টেস্ট দলে নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমার সাথে এই বিষয়ে অনেকেই একমত হবেন। সৈয়দ রাসেল এর কথা এখন শোনাই যায় না। তাঁকে বিপিএল এও বিবেচনা করা হয় না। কিন্তু তিনি অত্যন্ত কার্যকর একজন সুইং বোলার। তাঁকে মোটামুটি বিস্মৃতির অতলে ফেলে রেখেছেন নির্বাচকেরা। তাসকিন আহমেদ এর বয়স মাত্র ১৭। এত অল্প বয়সে তাঁকে দলে নিয়ে প্রেশার কুকারে ফেলার চেয়ে অভিজ্ঞ পেসারদের দিয়ে অন্তত ২ বছর খেলালে ভালো ফল আসবে বলে আমি মনে করি। ততদিনে রুবেল, শফিউল, রবিউলও আরো অভিজ্ঞ হবেন।

দলে একজন লেগ স্পিনারের অভাব প্রকট হচ্ছে। টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক বোলিং এর শেষ কথা লেগ স্পিন বোলিং। অফ স্পিন দিয়ে রান আটকানো যায়। কিন্তু ব্যাটসম্যান কে প্রলোভনে ফেলে আউট করতে পারেন লেগ স্পিনাররা। বোলিং এ বৈচিত্রও আসে। লেগ স্পিন এখন অন্যান্য দেশেও খুব একটা দেখা যায় না। কিন্তু এর প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। দেশে যেভাবে বাঁহাতি স্পিনার আসছে, তৃণমূল পর্যায় থেকে সেভাবে যদি ২/৩ জন ভালো লেগ স্পিনার আমরা পাই, দলের জন্য সেটি ভালো কিছু বয়ে আনবে। এ ব্যাপারে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি।

তিন ধরণের ক্রিকেটে তিন ধরণের দলের কথা আমি আগের এক লেখায় বলেছি। এর কোন বিকল্প নেই। সবাই সব ধরণের প্রতিভা নিয়ে জন্মায় না। গতানুগতিক ধারার বাইরে না গিয়ে প্রচলিত ধ্যান ধারণা নিয়ে পরে থাকলে উন্নতির পথটা সঙ্কীর্ণ হয়ে যায়। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এক্সপেরিমেন্ট করার সাহস থাকতে হবে, প্রক্রিয়াটা হতে হবে যথাযথ। যদি এক্সপেরিমেন্ট ভালো ফল বয়ে নিয়ে না আসে, তাহলে তৎক্ষণাৎ সেটা বাদ দিতে হবে। ঘরোয়া ক্রিকেটের সাথেও আন্তর্জাতিক ক্রিকেটকে মিলানো যাবে না। সেখানে কোন খেলোয়াড় এক পজিশনে ভালো খেলে জাতীয় দলে আরেক পজিশনেও সফল হতে পারেন। সেই সফলতা যাতে বজায় থাকে, সে চেষ্টাই করতে হবে। সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে। দলের উজ্জীবিত পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকলাম। আমার এই বিশ্লেষণ যদি ক্রিকেট সংশ্লিষ্ট কেউ পড়ে থাকেন, একবার আমার প্রস্তাবনাগুলো ভেবে দেখার অনুরোধ করছি। বাংলাদেশ ক্রিকেটে দলের একজন আজন্ম সমর্থক হিসেবে দলের অসংখ্য বিজয় দেখার অপেক্ষায় থাকলাম।

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×