স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর আজ মঙ্গলবার বলেছেন, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে রাজপথে পেটানোর জন্য লালবাগের উপ কমিশনার হারুন অর রশীদকে ২০১৩ সালের পুলিশ পদকে ভূষিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ টেলিকম ভবন অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরকে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, পুলিশ মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজির আহম্মেদ প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল যাতে ওইদিন রাজপথে কোনো ধরনের জনসমাবেশ করতে না পারে সে নির্দেশ দেয়া হয়েছিল পুলিশকে। কারণ তারা জন সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছিল। ডিসি হারুন স্বপ্রনোদিত হয়ে নিজের জীবন বাজি রেখে সেদিন বিরোধী দলের চিফ হুইপ ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে ছিল।
চিফ হুইপ ফারুককে পেটানোর ঘটনা ২০১১ সালের তবে তাকে কেনো ২০১২ সালে কার্যক্রম বিবেচনায় ২০১৩ সালে পুলিশ পদক দেয়া হলো এমন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সদুত্তোর না দিয়ে বলেন, ২০১২ সালে তার অনেক উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে।
তিনি সুশীল সমাজের প্রতি কটাক্ষ করে বলেন, সুশীল সমাজের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাজধানীর বিভিন্ন স্থান থেকে হকার উচ্ছেদের জন্য চাপ দিলেও আমি রাজি হইনি। কেননা বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, ‘ভাত দেওয়ার মুরোদ নেই কিল মারার গোৎসা’। সুশীল সমাজের সদস্যরা নিজেদের স্বার্থ দেখেন গরিবের দিকে খেয়াল রাখেন না। পুলিশ হকারদের উচ্ছেদ না করে মানবিক দিক বিবেচনা করে মহানুবতার পরিচয় দিয়েছে। পুলিশ জনগণের কল্যানে কাজ করছে।
বাংলাদেশের সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান উল্লেখ করে তিনি বলেন, আমাদের সংবিধানে মানবধিকারের বিষয় এতো বিস্তৃত যে অন্য কোনো দেশে মানবধিকার নিয়ে এত বিস্তৃত নেই। আর এ সংবিধানে পুলিশকে সবচেয়ে বেশি মানবধিকার রক্ষা করতে বলা হয়েছে। পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।
ফারুককে পেটানোয় ডিসি হারুনকে পুলিশ পদক : স্বরাষ্ট্রমন্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।