somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার করিৎকর্মা মন্ত্রীদের কাজে আরো গতি আনার জন্য ঠিক করলেন VMA (Vibration Media Award) দিবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার করিৎকর্মা মন্ত্রীদের কাজে আরো গতি আনার জন্য ঠিক করলেন VMA (Vibration Media Award) দিবেন। অর্থাৎ গত ৪ বছরে সবচেয়ে বেশি যে মিডিয়া কাঁপিয়েছে তাকেই এই এওয়ার্ড দেওয়া হবে-

- আবুল হোসেন বোয়াল মাছের মত দুই পাটি দাঁত বের করে হেসে বলল, ম্যাডাম ‘দৌঁড় দিয়ে মন্ত্রী হয়েছি’ এই সংবাদে মিডিয়া যেইভাবে কাঁপুনি খেয়েছে, কারওয়ান বাজারের মাটিও সেই সাথে কেঁপেছে, পদ্মা সেতু ইস্যুতেতো কারওয়ান বাজার থেকে ওয়াশিংটন ডি.সি. পর্যন্ত আমি কাঁপিয়েছি - দেশী/বিদেশী দুই মিডিয়াই আমি কাঁপাই - সুতরাং পুরষ্কার আমারই প্রাপ্য-

- সুরঞ্জিত সেনগুপ্ত একগালে ভেংচি কেটে বলল, এসব বাল্যখিল্য কথা আবুল হোসেনের মুখেই মানায়। একরাতে আমি মিডিয়া যেইভাবে কাঁপিয়ে দিয়েছি, ৪২ বছরেও মিডিয়া এতটা কেউ কাঁপাইতে পারে নাই। পত্রিকাগুলি টানা ১ মাস কালো বিড়াল ছাপিয়েছে পত্রিকায়। ৬ মাসের শিশুও এখন জানে B for Black Cat, সুষ্ঠ গণতন্ত্রের স্বার্থে এই পুরষ্কার আমারই প্রাপ্য-

- যারা শাহ্জাহান খানকে চিনে না তারাই কেবল বেয়াদপের মত পুরষ্কার নিজেদের বলে দাবী করে, উচ্চস্বরে বলে উঠলেন শাহজাহান খান। বাংলাদেশে একমাত্রই আমিই লাইভ টিভিতে বিনা অপারেশনে চোখ তুলতে গিয়েছিলাম, এছাড়া জনতার হাতে জুতার বাড়ি খেয়ে জর্জ বুশ থেকে টেলিফোনে কনগ্রাচুলেশান পেয়েছি, মিডিয়া না কাঁপলে বুশ পর্যন্ত খবর যায় কি করে! হু-

- মখা আলমীর: যারা সময়ের ব্যাপ্তি বুঝেনা তারাই কেবল এমন দাবী করে। ৩ মাসে আমি যতটুকু কাঁপিয়েছি, ৪ বছর সময় পেলেতো কারওয়ান বাজার ১০ ফুট তলিয়ে দিতাম- পুরুষ্কার অন্যরা পায় কি করে? এডিসি- হারুনকে ডাকতে হবে নাকি?

- দিপু মনি এতক্ষণ ভিডিও করতেছিল, হঠাৎ মাথা দুলিয়ে মুচকি হেসে বললো - ম্যাডাম আমার বিদেশ নিয়েও কিন্তু সুন্দর ডানাওয়ালা কার্টুন এসেছিল পত্রিকায়, ম্যাডাম - ধমকে থামিয়ে দিয়ে বললেন ঠিকমত ভিডিও কর-

- সাহারা সাহস নিয়ে একদলা থুথু মাটিতে ফেলে মুখ খালি করে বললো, আমার ৪৮ ঘন্টার আলটিমেটাম...ম্যাডাম থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বিয়ের কি খবর? জ্বি ম্যাডাম সময় পাইনি। ওহ! শুনো, ব্যাচেলরদের এয়ার্ড দেওয়া হবেনা-

সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী: দেখেন মিডিয়া যে আমিও কাঁপাইনা সেটা ঠিক না, তবে ওরা আমার এসব স্বাভাবিক হিসেবে নিয়েছে। যাই হোক রাতে জয় আর রেহানার সাথে আলাপ করে আগামীকাল সিন্ধান্ত জানাব।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×