somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রায় রাজনৈতিক, মৃত্যুদণ্ড স্থগিত দরকার: এফআইডিএইচ

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাসখানেক ধরে সহিংস বিক্ষোভে নারী ও শিশুসহ অন্তত ৯৮ জনের নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা এফআইডিএইচ।

বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর সবচেয়ে বড় এই ফোরামটি দেশের সংশ্লিষ্ট সব দল এবং কর্তৃপক্ষকে অবিলম্বে রাজনৈতিক সংলাপে বসার ওপর জোর দিয়ে বলেছে, নিজ নিজ সমর্থকদের কোন ধরনের রাজনৈতিক সহিংসতায় কিংবা রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কোন ধরনের ক্ষতিকর প্রচারকাজে লিপ্ত না হতে যেনো দলগুলো আহ্বান জানায়।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় দিলে তা প্রত্যাখান করে ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে অনেকে। পরে ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল ।

এফআইডিএইচের সভাপতি শোয়াইর বিল হাসান বলেন, যে কোন পরিস্থিতিতে এফআইডিএইচ মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।

তারওপর এই ট্রাইব্যুনালে সরকারের হস্তক্ষেপের সাক্ষ্যপ্রমাণ, স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় এবং রায় হয়ে যাবার পর ফের বেশি সাজা দিতে সম্প্রতি সংশ্লিষ্ট আইনের সংশোধনে ঘটনাক্রম এমন পর্যায়ে গেছে যে অবিলম্বে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দরকার।

ফোরামটি বলে, ১৯৭১ সালে সংঘটিত ঘৃণ্য অপরাধের বিচার চাওয়ার প্রক্রিয়ার মধ্যে আক্রান্তদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার এবং সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দেয়া উচিত।

তিনি বলেন, গত সপ্তাহ থেকে বহু লোক রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে গুলি ব্যবহার করে। শুধু একটি স্বচ্ছ তদন্তই নিরীহ নাগরিকদের হত্যাকাণ্ডে কারা দায়ী তার পরিস্কার করতে পারে।

বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের তরফেও সহিংসতার ঘটনা ঘটেছে। তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হত্যা, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা সব পক্ষকেই সহিংসতা, অনলাইনে আক্রমণ এবং শারীরিক হামলা বন্ধে একইসাথে কাজ করার আহ্বান জানাই।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×