একটা ছোট্র মেয়ের কান্না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সময় সাতটা দশ মিনিট। বাটা সিগনালের মোড়। হঠাৎ একটা জটলার দিকে নজর পড়ল। এগিয়ে যাবার পর দেখি একটা ছোট্র মেয়ে কান্না করছে বুকে জড়িয়ে কয়েকটা দৈনিক পত্রিকা। অনেকে অনেক প্রশ্ন করছে সে কোনো উত্তর করতে পারছে না সঠিক ভাবে। হিক্কা তুলে কান্না করছে হাপুশ নয়নে। অনেকেই সাগ্রহে পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে। পাশে যেয়ে বসলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে যা বললো- ‘সারাদিন পত্রিকা বিক্রি করে ৪০০/= জমাইছি, কাইলকা পত্রিকা কিনতে অইবো, ঐসুম এক্টা লুক আইসা টাকা কয়টা কাইড়া নিয়া দৌড় দেয়। আমি পত্রিকা কিনমু ক্যামনে কাইলকা?’ আশেপাশে জড়ো হওয়া লোকজনকে বললাম আপনারা যে যা পাড়েন হেল্প করুন। সবাই করলো। ঠিক সতের মিনিটেই ৪২০ টাকা হয়ে গেলো। তাকে ভাজ করে সব দেয়া হলো। সে খুশি হলো। আগামীকাল সে আবার পত্রিকা কিনতে পারবে। চারটে ডাল ভাত জুটবে। এইতো আমাদের বেঁচে থাকা
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।