ভোর হলো। ঘুম ভাঙলো। বাসায় পানি নেই। গা না ধুয়ে অল্প পানিতে ঘুমজড়ানো মুখ ধুয়েই বেরিয়ে পড়া। মেঘাচ্ছন্ন আকাশ। অফিসের রুদ্ধকক্ষে বসে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজে কান পাতা। একটুখানি বিষন্নতা। কাঁচের আড়াল থেকে বৃষ্টির জল ছুঁয়ে দেওয়ার ইচ্ছা।তারপর ব্যার্থ হয়ে শুধু চেয়ে থাকা। গুনগুনিয়ে গাওয়া,"আজি ঝর ঝর মুখর বাদর দিনে..."। আহা কি বিষন্ন একফালি মন। বৃষ্টিতে যে মন ধুয়ে যেতে চায়। তারপর প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে থেকে খানিকটা সময় হারিয়ে যেতে চায় কল্পনার সাম্রাজ্যে। যেখানে শাসন করবে কেবল বৃষ্টি-মন-কল্পনাপ্রবনমন। হারাবে, হারিয়ে যেতে যেতে ঘুরেফিরে আবার সেই কর্মব্যস্ত দিনের মাঝে খেই হারিয়ে ফেলা। এই তো জীবন। আহা, এই তো জীবনের প্রতি প্রেম। আজব প্রেম।............
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।