নিজস্ব প্রতিবেদক, ঢাকা : যারা বিভিন্ন মিডিয়াতে আমাকে গ্রেফতারের দাবি করে আসছে তাদের উদ্দেশে আমি বলে চাই,মাহমুদর রহমানকে জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই,আমি গ্রেফতার হতে প্রস্তুত আছি,আমার পরিবার থেকে আমি বিদায় নিয়েছি,আমি পুলিশের জন্য অপেক্ষা করছি আপনারা পুলিশকে বলে যাবেন যেন পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়।
শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটাই ক্ষোভ প্রকাশ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদর রহমান।
আমার দেশ পত্রিকার রিপোর্টে বলা হয়েছিল ফ্যাসিবাদের পদধ্বনি। আর রিপোর্ট প্রকাশের ১৭ দিন পর আজ তা স্পষ্ট হয়েছে বলে দাবি করে তিনি বলেন, পুলিশি সহযোগিতায় আমার দেশ, নয়াদিগন্ত ও দিগন্ত টিভির অসিফ ভেঙ্গে তারা এটা প্রমান করেছে।
তিনি আরও বলেন, অনেক মিডিয়া শাহবাগের আন্দোলনকে ফুলিয়ে বেলুন বানিয়েছে।
তথাকথিত ব্লগাররা যদি ইসলাম ও মহানবী (সা) কে নিয়ে এভাবে কটাক্ষ করে লিখতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে।
মাহমুদুর রহমান বলেন, এখন এমন সময় জাতি পার করছে যখন কিছু বললেই আদাতল অবমাননা হয়।কিন্তু আদালতের একটি রায় নিয়ে যারা শাহবাগে এত কিছু বলছে তাদের কোন অবমাননা হয় না।
তিনি প্রশ্ন করে বলেন, তাহলে শাহবাগের আন্দোলন কারীরা কি আদালত সংবিধানের বাহিরে অবস্থান করছে?
আওয়ামী ওলামালীগের একটি প্রেস বিজ্ঞপতি দেখিয়ে মাহমুদুর রহমান বলেন,আমার দেশ ব্লগার ইমরান সহ কারো বিচার বা ফাসি দাবি করে নাই।
কিন্তু আওয়ামী ওলামা লীগ তারা শাহবাগের ব্লগারদের বিচার চেয়েছেন যেখানে প্রধান মন্ত্রী স্বীকৃত শহীদ রাজীবের নাম রয়েছে।
আমার দেশের এই সম্পাদক বলেন, আমি জেলে গেলেও আমার দেশের সত্য প্রকাশ অব্যাহত থাকবে।কারন আমার দেশ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করছে।
মাহমুদর রহমান বলেন, রিমান্ড বা নির্যাতন করে যদি আমাকে মেরে ফেলা হয় তাহলে মনে কষ্ট না লেগে আরও ভাল লাগবে যে মহানবীকে অপমান করার তথ্য ছাপিয়ে আমার মৃত্যু হয়েছে।
সবশেষ তিনি সকল মুসলিমকে উদ্দেশ্য করে ২টি কর্মসুচি ঘোষণা করেন।
তিনি মহানবী (সা) এর অবমাননা করায় সোমবার সবাইকে নফল রোজা রাখা ও মঙ্গলবারে সাদা কাগজে “ধর্মদ্রোহীদের আমরা ঘৃণা করি” লিখে সর্বত্র ছরিয়ে দেওয়ার আহবান জানান।
এর আগে শনিবার দুপুরে শুক্রবার দেশজুড়ে হামলার উস্কানিদাতা অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় ৪টি মামলা করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১০ সালে আমার দেশের সম্পাদক মাহমুদর রহমানের বিরুদ্ধে রাষ্ট্র দ্রোহিতার মামলা হলে পহেলা জুন তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনের কিছুক্ষণ পর পুলিশ আমার দেশ অফিসে গিয়ে তাকে গ্রেফতার করে।
টাইমস ওয়ার্ল্ড২৪.কম/সিরাজি/মাহতাব/রিজভী/২৩ ফেব্রুয়ারি ২০১৩
আমি পুলিশের জন্য অপেক্ষা করছি আপনারা পুলিশকে বলে যাবেন যেন পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?
অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?
ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।