রবীন্দ্রনাথ তার মেধার আলো দিয়ে আলোকপাত করে যান নি এমন বিষয় খুবই কম।
সব কিছুতেই তার অবাক পদচারনা অবাক করার মতো।
তো রবীন্দ্রনাথের এমনি একটি উদ্বৃতি পেয়েছিলাম 'কাজ' করা প্রসঙ্গে। অত্যন্ত সময়োপযোগী ওই বাণীর সাথে আমি একটু যোগ করে দিয়েছিলাম। কারণ রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় এই বিচিত্র প্রজাতিকে দেখে যাননি হয়তো। দেখে থাকলে অবশ্যই বলে যেতেন।
তাই সকলের জন্য এই অপ্রকাশিত যৌথ বাণীটি প্রকাশ করলাম...
কেউ যখন কাজ না করিয়া সময় নষ্ট করে, সে সময় নষ্ট করে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যখন কাজও করে, সময়ও নষ্ট করে সে কাজ, সময় দুই-ই নষ্ট করে। আর কেউ যখন কাজ না করে কাজ করার ভাব দেখায়, সে নিজেরতো বটেই এমনকি পুরো সমাজের কাজ আর সময় নষ্ট করে। শালা একটা টাউট।
এই বাণীর শেষ অংশটি (ভাব দেখানো অংশটি) আমার যুক্ত করা। রবীন্দ্রনাথের সাথে নিজেকে মিলিয়ে ফেলার অপরাধে তার কাছে ক্ষমাপ্রার্থী রইলাম।
হে কবি, আপনি যদি কোনোভাবে ইহা অবলোকন করিয়া থাকেন, তবে নিজ গুনের সহিত এই অবুঝকে মার্জনা করিয়া দেবেন।
সে আপনাকে অতীব ভালা পাইয়া থাকে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


