somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পটকার মতো গর্জনশীল আর মরিচার মতো বেপোরোয়া সেই মহিমান্বিত রজনীগুলো ...

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন ভাবলে অনুতপ্ত হই। কী কারনে এই শবেবরাত আমাদের কাছে আকাঙ্খিত ছিল! এই বিশেষ রাতগুলো কী উৎসাহেই না নষ্ট(!) করে গেছি বছরের পর বছর।
হে আল্লাহ, ক্ষমা করো।

স্কুলের গন্ডি মাত্র পেরিয়েছি। শবেবরাতের রাতে বাইরে থাকার ভিসা সবে বাবা দিতে শুরু করেছেন। রাত ১টা। পরের বছর রাত ২টা। এভাবে একটা সময় এসে সারারাত ।
শবেবরাত মানেই, রাত্রী যাপনের বুক ভর্তি আনন্দ। যে বন্ধুদের সাথে দিনভর এক থাকা তাদের সাথে রাতভরও থাকা যাবে, আড্ডা দেয়া যাবে। চোখ ভর্তি শহরের জেগে থাকার উচ্ছাস আর ব্যাগ ভর্তি পটকার ব্যাপক মজুদ।
আহ। সলতা।
আহ। মরিচা।
আরো কত রকম বোমা। আরো কত যে আয়োজন!
প্রথম দফায় বারো চৌদ্দ রাকাত নামাজ পড়া। তারপরই আল্লাহ'র জমিনে বেরিয়ে পড়া। মহল্লায় মহল্লায় বন্ধুদের অপেক্ষা। ফোন। দল বেঁধে সব জায়গায় ফরজ হাজিরা। হিন্দু বন্ধুদের জোর করে আটকে রাখা আর জামাতে বোম ফাটানো।
রাত গভীর হলে হোটেলে খাওয়া দাওয়া।
সে সব কী রাত ছিল! সেকি সময় ছিল!
পটকার মতো গর্জনশীল আর মরিচার মতো বেপোরোয়া ।

অতঃপর সারারাতের উচ্ছলতা শেষে সকালে ফজরের নামায পরে চোখে ব্যাপক ক্লান্তি আর চেহারায় অসামান্য পূন্যবাণের ছাপ নিয়ে বাড়ীতে প্রবেশ।

এখনো শবেবরাতে বাইরে যাওয়া হয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেরা নিজেরা নামায পড়ি। তারপর বাড়ী ফিরে আসি। কখনো সারারাত জাগিও। তবে আগের মতো না। বন্ধুবান্ধব বড় হয়ে গেছে।
আওয়ামীলীগ, বিএনপির জনসভার মতো বন্ধুদের বিশাল জমায়েত এখন জাসদ, বাসদের সমাবেশে রূপ নিয়েছে।
সবাই আসে না। অনেকে বিয়ে-টিয়ে করে ঘরে বন্দি।

সময় অনেকটা ম্লান । ম্লান জেনেও এখনো আমরা প্লান করে যাই। বাইরে বেরোই। এখন যদিও নামাযটাই মূল। ফাঁকে ফাঁকে আড্ডা।

তারপরও রাতে বেরোলে কেমন যেন লাগে।
শহর ভর্তি মানুষের চেহারা আর সদ্য স্কুল পেরোনো কমবয়সী ছেলেগুলোর উচ্ছলতায় খুঁজে ফিরি আমাদের মহিমান্বিত রজনীগুলো।

৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×