somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাকিল ফারুক; প্রিয় ব্লগার, প্রিয় ভাই শুভ জন্মদিন ...

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাকিলকে দেখলে বেশ ভয়ে ভয়ে থাকতে হয়। তার জোড়াজোড়ির ক্ষমতা প্রবল। দেখা গেল, অফিস থেকে বাসায় চলে যাবো, কোনোভাবে শাকিলের সামনে পড়ে গেছি অথবা শাকিল ফোন করেছে। সে যাত্রায় বাড়ী ফেরা মোটামুটি ঈদের সময় বাড়ী ফেরার মতো অনিশ্চিয়তার দোলাচলে দুলতে থাকে।
ঘটনা যেমন দিনে ঘটে, একইভাবে রাতেও ব্যাতিক্রম নেই।
গভীর রাত। আনুমানিক বারোটা। মৌচাকের মোড়-এ একজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, হঠাৎ শাকিলের আগমন। সে যাত্রায়, যাত্রা ভঙ্গ। শুধু ভঙ না, ভেঙ্গে চুরচুর।
মোটমুটি রাজনৈতিক দলগুলো একে অপরের অফিস যেভাবে ভাঙ্গে, অনেকটা সে টাইপ।
শাকিলের ব্যাপক জোড়াজোড়ি, আরে ভাই দুর! বাসায় গিয়া কী করবেন? চলেন বাবুর বাসায় থাকি।
আমার বোঝা হয়ে গেছে, এখন খবর। শাকিল মোটামুটি জ্বিনের পর্যায়ে। আছর করলে শেষ। তো আমি যেমন বাসায় যাওয়ার ব্যাপারে নাছোড় বান্দা। শাকিল সমান উদ্দ্যমে আছর বান্দা।
অবশেষে বিদায় নেয়া জন বাবুর বাসায় রাত্রী যাপন এবং নির্ঘুম সারারাত বাংলা সাহিত্যের গুষ্ঠি উদ্ধার।
যেটা সকাল নাগাদ এমন একটা সিদ্ধান্তে পৌছলো যে, শাকিল ফারুক এবং আমার মতো বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছাড়া আর উল্লেখযোগ্য কেউ নেই।
তবে নতুনদের মধ্যে হুমায়ূন আহমেদ ভালো করছেন।

যদিও শেষ দিকে আমি আমার নাম প্রত্যাহার করে শাকিলকেই একমাত্র হিসেবে স্বীকৃতি দিয়েছি। কারণ, আমি নিজেই শাকিলের লেখায় মুগ্ধ।
মুগ্ধ শাকিলের অনেক গুনেও।
শাকিল যেমন ভালো লেখে, শাকিলের আরেকটা বড় গুন সে প্রচন্ড পরিশ্রমী।
শাকিল আড্ডাবাজ। শাকিল ভ্রমণ বিলাসীও।
সঙ্গে আরো একটা বিশাল গুন আছে।
যে রাধতে পারে সে চুল বাধতে পারে- নারী প্রধান এই ডায়ালগকে শাকিল বুড়ো আঙ্গুল দেখিয়ে বাধার মতো পর্যাপ্ত চুল না থাকায়, চুল না বেধেই শাকিলের ভালো রান্না করতে পারে।
যে রান্না খাওয়ার জন্য আমাদের আয়োজন করে আরেকবার থাকতে হয়েছে।
সে এক অসাধারণ রান্না।

এমনি অনেক অসাধারণ গুনের অসাধারণ ছেলে সামুর নিয়মিত ব্লগার শাকিলের আজ জন্মদিন।

ব্যাক্তি জীবনে অযথাই বারবার হতাশার অভিনয় করা শাকিল অসম্ভব আশা জাগানীয়া মানুষ। অন্তত আমি শাকিলকে নিয়ে অনেক আশাবাদী। শাকিল তার রাস্তায় হেটে গেলে সফল হবেই।
কারণ, সাহিত্যের কঠিন ভূমিতে শাকিল নিবেদিতজন।

আমি জানি, আমি বিশ্বাস করি নিবেদিতজনেরা কখনোই ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়না ।
শাকিলও হবে না।





সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:২০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×