ভিনদেশী হলুদ পাখিরা কাতান শাড়ি পড়লে বিবিধ গল্পের জন্ম হয়। তখন আকাশ ও অক্টোবরে কেবল ইতিহাসের ইমেইল। এরকম কুসুম জ্বরের কালে ডিজিটাল মেমোরি ছিঁড়ে দেখি আজিজের লবণগোলা ঘন্টা-মিনিট, সাইবার ক্যাফে সব কেমন সাদা-কালো কলরবের মতো ডিফ্রস্টেড হয়ে গেছে। নিশ্চিত সেই পূর্বকামী রোদ্দুরের সিঁড়ি থেকে কোন এক থরথর গ্রীষ্মে অলস বৃষ্টিফোঁটা হয়ে নিভে গিয়েছিলাম। ভরপেট হাঁটাপথে অতঃপর মাজার, ক্রিকেট আর বাণিজ্যের ত্রিবেণীসঙ্গমে স্বেচ্ছায় হারিয়ে ফেলি আকাঙ্ক্ষা আর স্বপ্নের তীব্র সব চুমুক।
আজ আর তাড়া নেই মাটির লাল ভাষা গুনে গুনে তীব্র দৌঁড়ের। তাড়া নেই নক্ষত্রের অন্ধকার হাত পেতে নিয়ে নির্জন আনন্দে আহত শুকিয়ে যাওয়ার। কিংবা ভীষণ হাতড়ে হাতড়ে পুরাণের দীঘল বাগদাদ থেকে খুঁজে নেয়া এশিয়ার প্রবীণ স্বরলিপি।
মৃত্যুর মতো ভীষণ সুস্বাদু হয়েছি আজকাল। তবু যাদুঘর হয়ে গেছে নিজস্ব বন-বাদাড়, পরিচয়পত্র ও তেইশ খন্ড অনাত্মীয় সমগ্র। কৃষ্ণচূড়ার শূন্য ছাদ। থমথম নভেম্বরে উড়ে গেছে অগণিত প্রবীণ সুর্যোদয়। প্রপিতামহের উইল ছিঁড়ে শক্ত লাঙ্গলে শিশুতোষ উঠোন গড়ছে কেউ বিবিধ গোরস্থানে। ফাঁকতালে আমরা ক’জন রোদ্রসিক্ত নিরস কোলাহলে গাণিতিক উদ্যোমে তীব্র কনসার্ট করে চলেছি প্রতিদিন।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।