জয়দেবপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক(এসআই) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, ফ্যাক্স বার্তায় হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি (জেনারেল ডায়রি) হয়েছে। জিডির পরপরই আইইউটিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জয়দেবপুর থানার পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ওসি, এনডিসি সহ অন্যান্য কর্মকর্তারা আইইউটি পরিদর্শন করেছেন।
থানা সূত্রে জিডির বক্তব্য থেকে জানা যায়, শুক্রবার দুপুর ১টায় কর্তৃপক্ষ বরাবর বিশ্ববিদ্যালয়ে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ফ্যাক্স পাঠায় দুবৃর্ত্তরা। একই দিন বিকেল সাড়ে ৩টায় ০১৭৭৮৮৫১৮৭০ নম্বর মোবাইল থেকে ফোন করেও ক্যাম্পাসে বিস্ফোরণ ঘটানো হবে মর্মে হুমকি দেয়া হয়।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব আব্দুর রহিম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




