মুক্ত রাস্তাটা দিয়ে দুটো শূন্য হাত নিয়ে হাটছিল একটা লোক। পথের খানিকটা এগুতেই তার একটা হাত আর খালি রইলনা। সেখানে এসে স্থান নিল একটা কোমল নরম হাত। এবার দুজন হাটছে মুক্ত রাস্তাটা বেয়ে। একে অপরের হাত ধরে। খানিকটা পথ। লোকটা স্থির হয়ে দাঁড়ালো। তার অপর হাতে আরেকটা কোমল হাতের অস্তিত্য অনুভব করছে সে। তার দুহাতই এখন ভরা। খানিকটা সময় ভাবল সে। তারপর হ্যাচকা টানে পুরনো হাতটা থেকে নিজের হাতটা মুক্ত করে নিল। ছুড়ে ফেলা হাতটা অসহায়ভাবে আকুতি জানালো। লোকটা ফিরলওনা। বরং নতুন কোমল হাতটা মুঠোবদ্ধি করে হাটতে শুরু করল। একটা সময় তার হাত পাকড়ে থাকা নতুন কোমল হাতটার বাধন ঢিলে হয়ে গেল। তারপর একসময় ফসকে গেল হাত গলিয়ে। দুটো শূন্য হাত নিয়ে লোকটা দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে। ঠিক যেন একটা মূর্তি। দুটো হাতে এসে ভর করল প্রচন্ড একাকীত্বতা। প্রাণপণে চাইল কেউ একজন তার হাতে হাত রাখুক। শূণ্য হাত ঘেসে হু হু বাতাসের শব্দ বড় অদ্ভুত লাগে লোকটার কাছে। অনুতপ্ততার সময় পেরোতেই একটা ছোট্ট মেয়ে কচি হাতে পাকড়ে ধরল তার হাত। বাচ্চা মেয়েটার মেয়েটার অপর হাতটা পাকড়ে আছে সেই ঝেরে ফেলা পুরনো কোমল হাতটা। এবার মুক্ত রাস্তা দিয়ে তারা তিনজন হাটতে শুরু করল। খানিকটা যেতেই লোকটার খালি অপর হাতটায় মুঠো করে ধরলো আরেকটা কোমল হাত। নতুন কোমল হাত। স্থির হয়ে দাঁড়িয়ে গেল লোকটা। একটু সময় ভাবল। অপর হাত পাকড়ে থাকা কচি হাতটা থেকে একটু উষ্ণ চাপ অনুভব করল। ঝেরে ফেলল নতুন কোমল হাতটা। মুক্ত রাস্তা দিয়ে আবার এগিয়ে চলল ওরা তিনজন। ক্রমশ সামনে... আরো সামনে......
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।