দুনিয়ার কম বেশী সব মানুষের একেকজনের একেক রকমের একটা অভ্যাস বা নেশা থাকে/আছে। কারো এটা, কারো ওটা, ঠিক তেমনি আমারও একটা খুব খুবই জটিল মারাত্মক অভ্যাস বা নেশা ছিল, আর সেটা হচ্ছে- "রাত জাগা" নেশা। কারণে অকারণে রাত জাগতাম(নেশা বললাম এ জন্য যে, রাত জাগাটা আমার কাছে নেশার মত ছিল! রাত না জাগলে তখন আমার ভালো ঘুম লাগতো না!)
এমন একটা সময় ছিল, কোন কারণ ছাড়াই অনেক রাত(এমনকি সারারাত) পর্যন্ত অযথা জেগে থাকতাম। সেইটা অবশ্যই সেই সময়ের সকলের জানা, সময়টা বেশী দিন না, এইতো ৭/৮ মাস আগেও। তখন আমাকে কম বেশী সবাই বলতো/বলেছেন- "তুমি/আপনি কি ঘুমান না? দিনের বেলা ও রাতের বেলা যখনই ফেবুতে আসি, আপনাকে দেখা যায়"
কিন্তু কয়েক মাস আগে দেশ থেকে আসার পর এখন আর রাত জেগে থাকি না। না ঘুমিয়ে রাত জেগে থাকতে ভাল লাগে না, এখন রাত ১২টা বাজার সাথে সাথে কম্পিউটার অফ করে বিছানায় শুয়ে পড়ি, আর এখন রাত ১২টা হলেই আর জেগে থাকতে ভালো লাগে না, চোখে ঘুম আসুক বা নাইবা আসুক শুয়ে পড়ি বিছানায়
হ্যাঁ! এইটা আমার ছোট বেলা থেকেই অভ্যাস ছিল, বিশেষ করে প্রাইমারী স্কুল পাড়ি দিয়ে হাই স্কুলে ওঠার পরপর থেকেই এই রাত জাগা অভ্যাস হয়েছিল! যে রাত জাগার জন্য মায়ের কত বকুনি ও মাইর খেয়েছি
অনেকে আমাকে বলেছে- কেন বা কি কারণে ও কিভাবে এত পরিবর্তন? হয়তো আপনারাও একই প্রশ্ন রাখতে পারেন? তাদের বলেছি আপনাদেরও বলবো- সত্যি বলতে কি, আসলে কেন বা কি কারণে ও কিভাবে সেইটা আমি নিজেও জানি না! তবে কয়েকমাস আগেই দেশ থেকে আসার পরপরেই আমার এই পরিবর্ত
তবে কথায় আছে না,
মানুষ বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। ঠিক আমিও তাই, তবে রাত জাগা ভালো না ভাই
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



