somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগলের দেশ পত্রিকা অনুসারে” নবম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ে ভয়াবহ ইসলাম অবমাননা

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার দেশ পত্রিকায়
লেখা আছে”ভয়াবহ ইসলাম অবমাননা”
আরো লেখা আছে’দেবদেবীকে আল্লাহর
সমান্তরাল বলা’নিয়ে রয়েছে চরম
একটি আর্টিকেল।

লেখাগুলো দেখে থমকে গেলাম ।রক্ত গরম হয়ে গেলো ।সরকার এসব কি শুরু করেছে ?
শাহবাগ থেকে আজকাল দেবদেবীর প্রতি উত্সর্গিত পশুর গোশত খাওয়া হালাল ঘোষনা দিয়েছে নাকি?
না না এইরকম তো মেনে নেওয়া যায়না ।আজকেই সরকার পতনের ডাক দিতে হবে ।
সাথে সাথে দুই পত্রিকার দুই আর্টিকেল একনিমিষেই পড়ে ফেললাম । মাথা থেকে খুত দৌড়াতে পারছিলাম না ।
কারন তারা প্রতিটা লাইনেই তাদের
পক্ষের কথা বলছিলো ,আর মুসুল্লীদের
রক্ত গরম হয়ে যাওযার মত লাইন
লিখেছিলো।

একটু আগে বাসায় এসে ছোট ভাইয়ের নবম
শ্রেনীর ইসলাম বইয়ের ৮২ নং পৃষ্টায়
গিয়ে ঐ আলোচিত
লাইনটি পড়ে আমি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি ।
ঐ লাইনটি হচ্ছে :
“দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের
নামে উত্সর্গকৃত পশুর গোশত
খাওয়া (হারাম)”

আমি ভাই আপনাদের
রাজনীতি না বুঝলেও বাংলা ব্যাকরণ
ভালো বুঝি ।প্রকৃতি প্রত্যয়
কিংবা তত্পুরুষ
সমাসে রয়েছে অল্পবিস্তর ধারনা ।
ব্যাকরণ ছাড়াই একটু বুঝিয়ে বলি :
লাইনটা আবার পড়ুন -”দেবদেবীর
বা আল্লাহ ব্যতীত অন্যের
নামে উত্সর্গকৃত পশুর গোশত
খাওয়া (হারাম)”

ডাইরেক্ট পড়ে গেলে মাথায়
ঢুকবে দেবদেবী কিংবা আল্লাহ ছাড়া অন্য
কারো নামে উত্সর্গকৃত পশুর গোশত
খাওয়া হারাম ।তার মানে দেবদেবী ও
আল্লাহর নামে উত্সর্গ করা পশু হালাল (নাউযুবিল্লাহ)
আসলেই কি তাই ?
আসুন দেখে নেই একনজরে ।

আমি এখন আপনাকে দুটো শব্দের
দিকে নজর দিতে বলবো ।”দেবদেবীর”
শেষে যে”র”রয়েছে এবং”অন্যের”
শেষে যে”র”রয়েছে ।অর্থ্যাত্‍
“দেবদেবীর”
শব্দটি সাথে তুলনা করা হয়েছে”আল্লাহ ব্যতিত অন্যের”শব্দটিকে ।যেহেতু”আল্লাহর”শব্দটি উল্লেখ করেনি করেছে”আল্লাহ”।সেহেতু আপনাকে”র”পর্যন্ত যেতে হবে।মোটেও
আল্লাহকে তুলনা করা হয়নি ।
এখন এই’দেবদেবীর’এবং’আল্লাহব্যতিত অন্যের’শব্দের
মাঝখানে রয়েছে একটি”বা”।খেয়াল করেছেন ?

বা এর ব্যবহার জানেন তো ?বা এর ব্যবহার আপনি জানলে কি হবেভাই ?
কট্টরপন্ত্রী সাংবাদিকগুলো তো জানেনা ।তাদেরকেই বলছি ,বাএর মানে হলো”অথবা”।”বা”যুক্ত লাইনকে আপনি সর্বদাই দুটো বাক্যে রুপান্তরিত করতেপারবেন ,যাদের অর্থ একই
থাকবে।যেমন -
রহিম বা শফিক কেউই মেধাবী নয় ।
এইটাকে দুইটি বাক্য করলে হয় -
1) রহিম মেধাবী নয়
2)শফিক মেধাবী নয়
বুঝা গেছে ?

এইবার আসুন আমাদের
পাঠ্যবইয়ে ,যা লেখা আছে -
“”-”দেবদেবীর”বা”আল্লাহ ব্যতিত
অন্যের”নামে উত্সর্গকৃত পশুর গোশত
খাওয়া (হারাম) ।
এইটাকে দুটো বাক্য করলে হয় -
১.দেবদেবীর নামে উত্সর্গকৃত পশুর
গোশত খাওয়া (হারাম)।
২.আল্লাহ ব্যতিত অন্যের
নামে উত্সর্গকৃত পশুর গোশত
খাওয়া (হারাম) ।
এতোকিছুর পরো যদি না বোঝেন তাহলে আপনাকে মুখ দিয়ে পানি না খাইয়ে তলদিয়ে খাওয়াতে হবে ।অর্থাত্‍ উল্টোদিক থেকে বোঝাতে হবে :
“আল্লাহ ব্যতিত অন্যের”বা’দেবদেবীর’নামে উত্‍সর্গকৃত পশুর গোশত খাওয়া হারাম”
এইবার ঠিকই বুঝেছেন দেবদেবীরনামে উত্‍সর্গকৃত পশুর গোশত খাওয়া হারাম ।
এক কথা :আল্লাহর
সাথে দেবদেবীকে তুলনা করা হয়নি ।
আল্লাহ ব্যতিত অন্যের সাথে দেবদেবীক
তুলনা করা হয়েছে ।সরকারকে নাস্তিক
বানানোর আরো অনেক উপায়
আছে ,কিন্তু কিছু কট্টরপন্ত্রী লোক
মুসুল্লীদেরকে উস্কিয়ে দিতে,দেশে গৃহযুদ্ধ
লাগাতে ধর্মের নামে অপব্যাখাকরে সরকারকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফাঁদে পা দিচ্ছে ।
তাদেরকে দ্রুত বিচারের আওতায
আনা হোক ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭
৪৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×