গণজাগরণের মঞ্চ বা প্রজন্ম মঞ্চ সম্পূর্ণরূপে politicize হয়ে যাওয়ায় নিজের মধ্যে প্রচন্দ ক্ষোভ অনুভব করছি। নিজে সকাল দুপুর এর রোদ ঘণ্টার পর ঘণ্টা মাথায় করে এই প্রজন্ম মঞ্চে শ্লোগান দিয়েছি। এই শ্লোগান আমার কোথায় মিলিয়ে গেলো? এক দাবী নিয়ে মাঠে নেমেছিলাম, উঠে আসার সময় দাবী দাঁড়িয়েছিল ১৮টি (মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এর দাবী সহ অন্যান্য unofficial দাবী মিলিয়ে ) তে। তাই জাগরণের মঞ্চ আপাতত ত্যাগ করলাম। সাথে করে হাজার ক্ষোভ দুঃখ সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরলাম। প্রজন্ম চত্তরে বসে আমার নিজের অনেক স্বপ্ন চোখের সামনে ধূলিসাৎ হয়ে যেতে দেখলাম। খুব সুচতুরভাবে ধিরে ধিরে সাধারণ জনগন এমনকি মিডিয়ার চোখ ফাকি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর প্রজন্ম মঞ্চ দখল করে নেয়া নিজের চোখের সামনে দেখলাম। দাবী দাওয়া গুলোও বিভিন্ন পলিটিকাল ইস্যুতে মোর নিতে দেখলাম
প্রজন্ম মঞ্চ এখন অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে। এটা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ফন্দি ফিকিরও করা হচ্ছে। কি কি করা হতে পারে টা নিয়ে বিভিন্ন কানাঘুসাও আসছে। আর আজ এই ব্যাপারে একটা বেশ মজার কথা শুনলাম। দেখা যাবে প্রজন্ম চত্বর থেকে কয়দিন পর নতুন একটি রাজনৈতিক দলের নামই ঘোষণা করা হল। নাম দেয়া হল "বাংলাদেশ গণজাগরণ ঐক্যজোট" বা এই টাইপ এর কিছু। উদ্দেশ্যঃ দেশের বাহ্যিকভাবে দেখানো যে প্রচলত কোন রাজনৈতিক দলের সাথে আমরা নাই। ভেতরে ভেতরে ঠিকই একটি রাজনৈতিক দলের মদদ কাজ করবে। চেয়ারপারসন আপাতত ইমারন এইচ সরকারকেই করা হল ধরুন। শ্লোগান হবে "জয়য়য় জনতা"।
এরকম কিছু হলেও আমি এখন অবাক হবনা। এতে করে আবার কিছুদিনের জন্য জনসমর্থন মিলবে জাগরণের মঞ্চের। পরে দরকার হলে তাদের পেছনথেকে মদদদাতা দলের সাথে হাত মিলিয়ে জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহন করবে। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না।
অনেকে ভেবে অবাক হচ্ছেন এমনও হওয়া সম্ভব কিনা? ভাই, বাংলাদেশ হল সব সম্ভব এর দেশ। ভুলে গেলেন নাকি?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




