somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্যোক্তা সম্মাননা পেলেন ২৩ তরুণ .........................

২১ শে মে, ২০১৬ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই তরুণ উদ্যোক্তা। অন্যদের চাকরি না করে নিজেই কিছু করতে চেয়েছিলেন। তাঁদের কেউ তথ্যপ্রযুক্তি, কেউ পণ্য বা সেবা, কেউবা পর্যটনসহ নানা ব্যবসা শুরু করেছিলেন। সফলতার মুখ দেখতে অনেক কাঠখড়ও পুড়িয়েছেনও কেউ কেউ।
অনেক বাধা এসেছে সামনে, তবু হার মানেননি। তাঁরা এখন অনেকটাই সফল। নিজের প্রতিষ্ঠানকে দাঁড় করানোর পাশাপাশি তাঁদের প্রতিষ্ঠানে এখন আরও অনেককে চাকরিও দিয়েছেন। সারা দেশের এমন ২৩ তরুণ উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’।
গত শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের এ সম্মাননা জানানো হয়।
চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপটি ২০১১ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই ২৩ উদ্যোক্তা সম্মাননার মধ্যে ১৩টি ছিল নবীন উদ্যোক্তা স্মারক। এই সম্মাননা পেয়েছেন ইমরাজিনা খান (ক্রিয়েটিভ কিটেন), লিটন দেবনাথ (কক্সবাজারশপডটকম), ফারজানা হাসিন (সাফান ট্রেডস ইন্টারন্যাশনাল), খালেদ (বন্ধুডটকম), দেওয়ান সায়েদুর রহমান (স্কিলড হোম সফট), আসফিয়া আহমেদ ও মাহমিদ হাসান (সুগার পাফ), কায়সার হামিদ (নিউ মুন ক্লদিং ডিজাইন হাউস),

মো. শামসুদ্দিন জাফর ( বিডি এগ্রো মার্কেট )

সালেহিন সাগর (টেককেয়ারবাংলাদেশ), মুনাফ অর্ণব (গ্রিনআইটি), সৈয়দ রেজওয়ানুল ইসলাম রুবেল (টেকনেক্সট), আবু আশরাফ মাসনুন (ট্রানসেনডিও), ইমা নাইরা (দ্য পপ আপ ফ্যাক্টরি)।
এ ছাড়া উদ্যোক্তা স্মারক পেয়েছেন নয়জন। এঁরা হলেন মাহমুদুল হাসান (ফ্রিল্যান্স আইটি ল্যাব), শফিউল আলম (অ্যাডভান্স অ্যাপ বাংলাদেশ), সীমা হালদার (রংধনু জামদানি), এস এম বায়েজিদ (ভাইপারডটকমবিডি), আশিকুর আলম খান (প্রিয়শপডটকম), বিপ্লব ঘোষ (ই-কুরিয়ার), নাহিদা পারভীন (আইটিসলিউশনদিনাজপুর), সাইফুল ইসলাম (আমারগেজেট) ও আরাফাত রহমান (বাইনারি ইমেজ)।
অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনান জন্য মাহমুদ হাসান খানকে মুক্তিযোদ্ধা নুরুল কাদের সম্মাননা দেওয়া হয়। উদ্যোক্তাবান্ধব গণমাধ্যম-২০১৪ পুরস্কার পায় যমুনা টেলিভিশন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা উদ্যোক্তাদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নানা রকম কর্মসূচি নিচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি সবুর খান, বিডিভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর, বিশ্বের উদ্যোক্তাবিষয়ক প্রতিযোগিতা স্টার্ট আপ কাপের প্রতিষ্ঠাতা সিন গ্রিফিন ও ভাইস প্রেসিডেন্ট অ্যারাকসিয়া মার্টিরোসিয়ান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও গনিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।



পূর্বে প্রকাশঃ- বিডি এগ্রো মার্কেট ডট কম
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ সকাল ১০:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

×