বাংলা ভাষার আরো একটি স্বীকৃতি, আরো একটি অর্জন! বাংলা হোক জাতিসংঘের দাপ্তরিক ভাষা।
২২ শে মে, ২০১৩ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাঙ্গালোর থেকে প্রকাশিত খবরে জানা গেছে যে, কর্ণাটক রাজ্য সরকার বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতে বাঙ্গালী সম্প্রদায়ের দীর্ঘদিনের একটি দাবীর স্বীকৃতি পাওয়া গেল। “বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন” কর্ণাটক রাজ্য সরকাররের প্রতি বিশেষ সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
এর ফলে ২০১৩ -১৪ শিক্ষাবর্ষে বাংলা-ভাষাভাষী শিক্ষার্থীরা তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে। ইতিমধ্যে কর্ণাটকের একটি আইটি স্কুলে পঠন ও পাঠনের মাধ্যম হিসেবে বাংলার প্রচলন হয়েছে যা অন্যান্য স্কুলেও অনুসৃত হচ্ছে।
বোদ্ধার একে একটি উৎসাহব্যঞ্জক সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবং যেকোন ভাষার ক্ষেত্রে সবার সমান অধিকার রয়েছে বলে অভিমত দিয়েছেন।
বাংলা ভাষা দিনে দিনে সমৃদ্ধি ও উৎকর্ষ লাভ করুক, হয়ে উঠুক প্রকৃত প্রস্তাবে একটি আন্তর্জাতিক একটি ভাষা একজন বাংলাদেশী হিসেবে এটাই চাওয়ার। জাতিসংঘে বাংলাভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার দাবী বেগবান হবে এমনটাই আশা করি।
Click This LinkClick This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭
রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন