somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার রেটিং-এ ফ্রি ও ঝামেলাহীন এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোডের সেরা পাঁচ ওয়েবসাইট পর্যালোচনা - রিপোষ্ট।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিঃদ্রঃ আমার এই পোস্ট শুধু এন্ড্রয়েড প্লাটফর্মে চলে এমন সব অ্যাপস (*.apk) নিয়ে।

আমার অভিজ্ঞতায় ফ্রি এন্ড্রয়েড অ্যাপস পাওয়া যায় এমন সেরা পাঁচটি (আমার ব্যক্তিগত রেটিং) ওয়েব সাইটের কথা উল্লেখ করছি। হাজারো ওয়েব সাইটের ভীড়ে ফ্রি ও ঝামেলাহীন ডাউনলোড সুবিধা পাওয়া যায় এমন সাইট কিন্তু কমই আছে। গুগল প্লে নিঃসন্দেহে সেরা (এন্ড্রয়েড তো গুগলেরই আবিষ্কার)। কিন্তু এই সাইট সব ডিভাইস সাপোর্ট করে না। আবার এই সাইট থেকে অ্যাপসগুলো পিসি’তে সেভ করা যায় না (গেলেও অনেক ভেজাল!)। কাজেই আসুন দেখে নিই ওয়েব সাইটগুলো কতটা কাজের।

http://www.appsapk.com/
এই সাইটে আপনি পাবেন ক্যাটাগরি-ভিত্তিক হাজারো অ্যাপস কোন ঝামেলা ও বাধ্যবাধকতা ছাড়াই। ডাউনলোড করাও সহজ। কখনই ই-মেইল অ্যাড্রেস দিয়ে থার্ড-পার্টি সাইটের ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে না। থেকে এখানকার সব অ্যাপস-ই ফ্রি-ওয়্যার, অ্যাড-সাপোর্টেড অথবা ট্রায়াল ভার্শন। আশা করছি আপনার পছন্দের অ্যাপসগুলো এখানেই পেয়ে যাবেন। কাংখিত অ্যাপস সহজে ও দ্রুত সার্চ করার সুবিধা বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যাপস ছাড়াও লাইভ ওয়ালপেপার, থিম, উইজেট ও ওয়ালপেপার পাওয়া যাবে এখানে। সাম্প্রতিক অ্যাপস, আজকের জনপ্রিয় অ্যাপস ও ফিচারড শিরোনাম হোমপেজেই দেওয়া আছে। অনেক ইসলামী অ্যাপস-ও এখানে পাওয়া যাবে।

http://search.4shared-china.com/
সাড়ে পাঁচ লাখেরও বেশী অ্যাপসের ভীড়ে আপনি হয়তো খেই হারিয়ে ফেলবেন এখানে। ক্যাটাগরি-ভিত্তিক না থাকলেও আপনার পছন্দের অ্যাপসগুলো এখানে পেয়ে যাবেন আশা করি। তবে আপনাকে অবশ্যই সার্চ দিয়েই অ্যাপস বের করতে হবে। ফ্রি ডাউনলোডের জন্য আপনাকে কমপক্ষে ২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। ঝামেলা এড়াতে আগেই এখানে একটা একাউন্ট করলে সুবিধা হবে।

http://www.papktop.com/
এন্ড্রয়েড এ্যাপসের বিশাল সম্ভার এটা। ফ্রি অ্যাপসের পাশাপাশি সাথে কেনার জন্য অ্যাপসও আছে এখানে। ডলারে মূল্যের ট্যাগও দেওয়া আছে। তবে কিছু এ্যাপস ডাউনলোডের সময় থার্ডপার্টি সাইটে যেতে হয় (যেমন গুগল প্লে)। ই-মেইল এড্রেস দিয়ে ডাউনলোড লিঙ্ক পেতে প্রায়ই অনেক সময় লাগে যা বেশ বিরক্তিকর। অবশ্য ফ্রি পেতে গেলে এসব মেনে নিতেই হবে। এই সাইটে ভিজিটরদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং এর মাধ্যমে অভিজ্ঞতার আদান-প্রদান হয়। এটা একটা বাড়তি পাওনা।

http://www.thepiratebay.se/
এখানকার সংগ্রহ বিশাল। সাধারণত বড় আকারের অ্যাপস পাওয়া যায় সহজেই। এখান থেকে ডাউনলোড করতে অবশ্যই টরেন্ট ব্যবহার করতে হবে। এখান থেকে এন্ড্রয়েড অ্যাপস ছাড়াও যে কোন কন্টেন্ট পাওয়া যাবে।

http://www.androiddrawer.com/
এক কথায় অসাম! ক্যাটাগরি-ভিত্তিক লাখ লাখ অ্যাপস এখানে। সহজ ও ফ্রি ডাউনলোড সুবিধা এই সাইটটির বিশেষত্ব।

এখন তো অনেক অ্যাপস ফ্রি পাচ্ছি। :) পরে হয়তো আর ফ্রি পাওয়া যাবে না। আর পছন্দের অ্যাপসের মজাই আলাদা। তাই যত তাড়াতাড়ি পারেন ডাউনলোড করে ফেলেন আর উপভোগ করুন আপনার এন্ড্রয়েড ডিভাইসটি। আশা করছি আমার এই পোস্টটি এন্ড্রয়েড ব্যবহারকারীদের কাজে আসবে।
সবাইকে শুভকামনা।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×