প্রবাসী এক বন্ধু phone করেছিল আজ। খুব বেশি দিন হয়নি সে প্রবাসী হয়েছে। আমাদের university থেকেই scholarship পেয়ে এখন প্রবাস জীবন কে পালন করছে। স্বাভাবিক ভাবেই এখন পুরনো বন্ধুদের কে মনে পড়ছে ওর… আর হয়ত প্রবাসী হলেই দেশপ্রেম টা বেড়ে যায়। অনেক টা দাঁত থাকতে দাঁত এর মর্যাদা বুঝতে না পারার মত। যখন দাঁত নেই তখন হাড়ে হাড়ে টের পায় যে সে কি হাড়াল !! পার্থ্যক্য্ হল দাঁত পড়ার পর তা আর ফিরে পাওয়ার কোনো আশা থাকে না। অবশ্য আধুনিক এই প্রযুক্তির যুগে সবই সম্ভব। নকল দাঁত লাগিয়ে নেয়া যায়। কিন্তু নিজের দাঁত আর নকল দাঁত এর একটা পার্থ্যক্য্ তো অবশ্যই আছে।
কিন্তু প্রবাস থেকে কিছু দিন অপেক্ষা আর ধর্য্য ধরতে পারলেই ফিরে আসা যায় স্ব-দেশ, মায়ের দেশে।
প্রবাসী বন্ধু টি যখন প্রবাস হবার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমি সব টাই জানতাম। কিন্তু অনেকটা ইচ্ছে করেই কোনো যোগাযোগ করিনি। Infect আমি তার সাথে আরো কিছুদিন আগে থেকেই সব রকম যোগাযোগ কিংবা কথা বলা বন্ধ করেছিলাম। কারন যে তুচ্ছ ব্যপারে বন্ধুততে অপমান করতে পারে, তার সাথে আর যাই হোক আমার বনি-বনা চলবে না বুঝতে পারছিলাম। তখন অন্য এক বন্ধু ছিল আমাদের মধ্যস্বত্ত । সে ও আমার পক্ষ নিয়েছিল।বুঝে নাকি না বুঝেই তখন আমার সাফাই গেয়েছিল তা ঠিক আমার বোঝা হয়ে উঠল না।
প্রবাসী হবার পর তাহলে ওই বন্ধুটির সাথে কেন কথা বললাম আমি?
কারন আমার phone number পরিবর্তন করার পর ও সে আমাকে phone করেছে। তা ছাড়া phone টা receive করার আগ পর্যন্ত বঝার উপায় নেই কে phone করেছে। কথা বলার এক ফাকে ও আমাকে বেশ একটা কাজ ও ধরিয় দিল। আমাদের Mutual সব বন্ধুদের জন্মদিনের একটা তালিকা করে ওকে mail করে দিতে হবে। প্রবাসে মানুষ অনেক একা থাকে, আর মন-মানসিকতা বেশির ভাগ সময় ভাল থাকে না। তাই ওকে আর মনে করিয়ে দিলাম না যে আমরা কথা বলতাম না।
হঠাত জিজ্ঞেস করলাম- আচ্ছা আমার নতুন number টা কথায় পেলে?
উত্তরে আমাকে বলল, সেই মধ্যস্বত্ত বন্ধু টির কথা। অবাক না হয়ে পারছিলাম না আরো কিছু কথা শুনে।
বলে রাখা ভাল, আমি মানুষ টা খুব একটা সুবিধার না। সহজে কার সাথে বনি-বনা হয় না। রিতিমত ঝগড়াটে, আর কিছুটা বিষাক্ত ও বটে। যাই হোক ঐ মধ্যস্বত্ত বন্ধুটির সাথে এখন আমার যোগাযোগ নেই।আসলে যোগাযোগ নেই বললে ভুল হবে। ওর পক্ষ থেকে দিনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আমার সাড়া মিলে না। কারন আমি বিষাক্ত হলেও ঝামেলা পছন্দ করি না। কিছুটা শান্তি প্রিয় মানুষ ও বলা চলে।তাই বেশ সহ্য করে চলি অনেক কিছুই।
মধ্যসত্ত বন্ধুটি প্রবাসী বন্ধু টি কে বলেছে – আমার সাথে নাকি তার কি যেনো এক সম্পর্কে ছিল।
অদ্ভুদ !!
আমি নাকি পরে আবার তা অস্বীকারও করেছি। মানে Reject করেছি। বুঝতে পারছিলাম না কি উত্তর দেয়া উচিত। শুধু চুপ চাপ নিজের সম্পর্কে গল্পগুলো শুনে গেলাম। আর একবার অদ্ভুদ এ জাতীয় গল্প শুনে সহ্য করেছি। যার বিয়ে তার খবর নাই পাড়াপরশীর ঘুম নাই। প্রতিবাদ করি নি কোনো। শুধু এই status টা দিলাম। হায় রে আমার বন্ধুত্ব !!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




