প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সর্বশেষ জীবিত ব্রিটিশ সৈনিক হ্যারি প্যাচ মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১১। বিবিসি অনলাইন এ খবর দেয়।
হ্যারি প্যাচকে ১৮ বছর বয়সে সৈন্যবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হয়েছিল। ১৯১৭ সালে ইপ্রেসের ব্যাটল অব পাসেনডেলে যুদ্ধ করেছিলেন তিনি। ওই যুদ্ধে ৭০ হাজারের বেশি ব্রিটিশ সৈনিক প্রাণ হারায়।
ইংল্যান্ডের বাথের কাছে কুম ডাউন গ্রামে বেড়ে ওঠেন প্যাচ। সমারসেটের একটি বৃদ্ধনিবাসে থাকতেন তিনি।
হ্যারি প্যাচের জীবনীকার রিচার্ড এমডেন বলেন, স্থানীয় সময় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সাবেক সৈনিক।
প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করা প্রবীণতম ব্রিটিশ সৈনিক হেনরি অ্যালিংহ্যাম এক সপ্তাহ আগে ১১৩ বছর বয়সে প্রাণত্যাগ করেন।
বৃদ্ধনিবাস ফ্লেচার হাউস এক বিবৃতিতে জানিয়েছে তারা প্যাচের শেষ ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্যের ব্যবস্থা করছেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রথম বিশ্বযুদ্ধের সর্বশেষ জীবিত ব্রিটিশ সৈনিকের মৃত্যু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।