প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সরকারের 'নিষ্ক্রিয়তার' বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. বোরহান উদ্দিনের বেঞ্চে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবু নাসের মোহম্মদ রহমতউল্লাহ এ আবেদন করেন।
এতে সংসদীয় প্রতিনিধি দলের টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে।
আবেদনকারীর কৌসুলি তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবিধান অনুযায়ী দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারের। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণ করতে পারে না। এ বাঁধ নির্মাণ বন্ধে বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নেয়নি।"
সরকার যাতে এ বাঁধ নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেয় তার জন্য এ আবেদন করা হয়েছে।
তাজুল ইসলাম আরও জানান, রিট আবেদনের শুনানির জন্য মঙ্গলবার তিনি আদালতে আবেদন জানাবেন।
১১ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের বুধবার ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাওয়ার কথা।
টিপাইমুখ বাঁধ: সরকারের 'নিষ্ক্রিয়তা' চ্যালেঞ্জ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।