টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নেই মন্তব্য করে সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এ অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ, র্যাব, বিডিআরসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী বলেন, সরকার 'টেন্ডার সন্ত্রাস' বন্ধে নতুন নীতিমালা প্রণয়ন করবে। প্রয়োজনে অনলাইনে দরপত্র জমা দেওয়ার নীতি তৈরি করা হবে। টেন্ডারসহ চাঁদাবাজি ও স্থানীয় সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের শক্ত হাতে দমন করা হবে বলে তিনি জানান।
সভার পর স¤প্রতি চট্টগ্রাম বন্দরে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের টেন্ডার কার্যক্রমে 'জোরপূর্বক প্রভাব খাটানোর' অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "যারা এ ধরনের টেন্ডারবাজি ও চাঁদাবাজির সাথে জড়িত তাদের কোন দলীয় পরিচয় নেই। সরকারী দলের সুযোগ নিয়ে যাতে কেউ এ ধরনের কাজ করতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্যের ওপর একটি সরকারের সফলতা নির্ভর করে এ মত দিয়ে তিনি পুলিশ ও অন্যান্য বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশকে সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত করা হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।"
নতুন প্রতিমন্ত্রী জঙ্গী তৎপরতার সুযোগে 'কোন গোষ্ঠী' যাতে বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তানের মতো 'অকার্যকর রাষ্ট্রে' পরিণত করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেন।
দশ ট্রাক অস্ত্র মামলার ভবিষ্যত নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন করে তদন্তের ফলে চাঞ্চল্যকর এ মামলার প্রকৃত রহস্য বের হয়ে আসবে এবং প্রকৃত দোষীরা ধরা পড়বে। ইতিমধ্যে অতীতের তদন্তে যাদের আড়াল করার চেষ্টা হয়েছিল তাদের নাম জানা গেছে।
তিনি অভিযোগ করেন, "এর আগের তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে।"
সভায় চট্টগ্রাম পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক আসাদুজ্জামান এবং মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এ অঞ্চলের আইন শৃংখলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। অন্যান্য বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
ডিআইজি বলেন, বর্তমানে এ অঞ্চলে পুলিশের প্রধান চ্যালেঞ্জ ডাকাতি নিয়ন্ত্রণ। তবে গত তিন মাসে ডাকাতি অর্ধেকে নেমে এসেছে বলে তিনি দাবি করেন। একইসাথে এ অঞ্চলের সীমান্তপথে মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান রোধেও পুলিশ সতর্ক রয়েছে বলে তিনি জানান।
পুলিশ কমিশনার বিগত দুই বছরের চেয়ে চট্টগ্রাম মহানগরীর আইন শৃংখলা পরিস্থিতি ভাল দাবি করে বলেন, "গণমাধ্যমে অতিরঞ্জিত তথ্য পরিবেশন করে পরিস্থিতির অবনতি দেখানো হয়েছে।"
এ সভার পর দুপুরে প্রতিমন্ত্রী তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বিজিএমইএ মিলনায়তনে বৈঠক করেন। এতে তিনি পোশাক খাতকে নির্বিঘœ রাখতে পুলিশ ও কারখানা মালিকদের 'সমন্বিতভাবে ও সুসম্পর্ক বজায় রেখে' কাজ করতে আহবান জানান।
তিনি এখাতে শ্রম অসন্তোষ ও বিশৃংখলা সৃষ্টির জন্য যারা 'শ্রমিক নেতা সেজে ষড়যন্ত্র করবে' তাদের কোন ধরণের ছাড় দেওয়া হবে না বলে বিজিএমইএ নেতাদের আশ্বস্ত করেন।
সভায় বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সিএমপি কমিশনার মো.মনিরুজ্জামান, সাবেক প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব ও এম এ ছালামসহ বিজিএমইএ'র বর্তমান ও সাবেক পরিচালকরা উপস্থিত ছিলেন।
শামসুল হক টুকু গত শুক্রবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দুই দিনের চট্টগ্রাম সফরে আসেন। শুক্রবার সকালে মন্ত্রীসভার রদবদলের সময় তিনি শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর তিনি শনিবার সকালে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন। বিজিএমই'র বৈঠকটি আগেই নির্ধারিত ছিল।
টেন্ডার সন্ত্রাস বন্ধে নতুন নীতিমালা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।