রুশ প্রধানমন্ত্রী ভাদিমির পুতিন শনিবার একটি মিনি-সাবমারসিবলে (পানির নিচে যাওয়ার যান) চড়ে বৈকাল হ্রদের তলদেশে ঝাঁপ দিয়েছেন। পুরুষালি ভাবমূর্তি তুলে ধরতে যতœবান পুতিন এই কাণ্ডের মাধ্যমে শিরোপায় নতুন পালক যোগ করলেন।
জুডোতে ব্ল্যাকবেল্টধারী রুশ নেতা ইতিমধ্যেই জঙ্গি বিমানে করে আকাশ জয় করেছেন। গহিন জঙ্গলে গুলি করে সাইবেরিয়ান বাঘও শিকার করেছেন।
এবার তিনি বিশ্বের সবচেয়ে গভীর হ্রদের ১,৪০০ মিটার (৪,৬০০ ফুট) নিচে নামার জন্য ঝাঁপ দিয়েছেন মূল্যবান গ্যাস ক্রিস্টাল পরিদর্শনের জন্য।
বৈকালের তলদেশে রয়েছে ক্লাথরেইট হাইড্রেট, এক ধরনের ক্রিস্টাল যারমধ্যে লুকিয়ে আছে রাশিয়ার মহামূল্যবান সম্পদ- প্রাকৃতিক গ্যাস।
পানির নিচে বুদবুদ দিয়ে ওঠা এর একটি নমুনা মির-২ নামের সাবমারসিবলে ঢুকে ঢাকনা বন্ধ করার আগে পুতিনকে দেখানো হয়।
ওশেনেলোজি ইনস্টিটিউটের প্রধান রবার্ট নিগমাতুলিন প্রধানমন্ত্রীকে বলেন, "নিচে গিয়ে আপনি এগুলো স্পর্শ করতে পারবেন। খুব কম লোকই হাইড্রেট স্পর্শ করার সুযোগ পেরেছে। আর বৈকালের হাইড্রেট তো হাতে তুলেছে আরও কম জন।"
তিনি আরও বলেন, "আপনি ওগুলোতে আগুন ধরাতে পারবেন। পানির নিচে সেগুলো জ্বলবে।"
৫৬ বছর বয়সী পুতিন "আজ আর আগুন লাগানোর কাজ নেই" বলে সহাস্যে জলযানটির ভেতরে ঢুকে পড়েন। এরপর পৃথিবীর সবচেয়ে প্রাচীন হ্রদটির ভেতর সেটি মিলিয়ে যায়।
মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অভিযাত্রা পুরোটা সময় পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে।
কেজিবির সাবেক গোয়েন্দা পুতিন এর আগেও এরকম আকর্ষনীয় কাণ্ডকারখানা করেছেন। জনমত জরিপে দেখা গেছে এতে তার অনেক ভক্ত জুটেছে, বিশেষ করে মেয়েদের মধ্যে তিনি বেশ সাড়া ফেলেন।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।