somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগস্ট বিক্ষোভের ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি

০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি।

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন রোববার এ কথা জানান। তিনি দাবি করেন, ওই ঘটনা ছিল সাজানো।

২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেনা সদস্যদের সঙ্গে ছাত্রদের প্রথমে বদানুবাদ হয়। পরে প্রতিবাদমুখর ছাত্রদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে সারাদেশে ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়লে কয়েকদিন অচল হয়ে পড়ে রাজধানীসহ গোটা দেশের শিক্ষাঙ্গন।

সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকের পর ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন সাংবাদিকদের বলেন, "আগস্টের ওই ঘটনাটি ছিল সাজানো ও ন্যক্কারজনক। এর তদন্ত আমরা করব।"

ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন এবং বিচারপতি হাবিবুর রহমান নেতৃত্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন চাওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে মেনন জানান।

তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন প্রভাবিত করতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, মুনতাসীর মামুন, পলাশ ভৌমিক ও শামসুল আলম ওই ঘটনা তদন্তে স¤প্রতি সংসদীয় কমিটির প্রতি আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতেই কমিটি তা তদন্তের সিদ্ধান্ত নেয়।

আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় অনেকগুলো মামলা হয়। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তারও করা হয়। আদালতের রায়ে অনেকের সাজাও হয়। পরে অবশ্য সে সাজা মওকুফ করে তত্ত্বাবধায়ক সরকার।

অধ্যাপক আনোয়ার হোসেনও ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারের পর শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর সদস্যরা নির্যাতন চালায় বলেও অভিযোগ রয়েছে।

মেনন বলেন, "সাজানো নাটকের মাধ্যমে শিক্ষকদের কারাদণ্ড দেওয়া হয়। আবার সাজানো প্রক্রিয়ায় তাদের দণ্ড মওকুফ হয়। কিন্তু সে দণ্ড মওকুফের আদেশ এখনও না হওয়ায় অনেক শিক্ষক-শিক্ষার্থী বিদেশ যেতে পারছেন না। আমরা এ বিষয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইব।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×