somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা অতীত, বাংলাদেশের জন্য একটি কালো দিন।

০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিআরে বিদ্রোহ, জিগাতলায় যুদ্ধাবস্থা

রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে কিছু বিডিআর সদস্য বিদ্রোহ করেছে। বুধবার সকাল থেকে সদর দফতরের ভেতরে প্রচণ্ড গোলাগুলি চলছে। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছে না।

সেনাবাহিনী ভারি অস্ত্র নিয়ে বাইরে অবস্থান নেওয়ায় এলাকায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী অভিযানের জন্য তৈরি রয়েছে বলে উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন।

আলোচনার জন্য প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল বিডিআর সদর দপ্তরে গেছেন
বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ইতিমধ্যে উর্ধতন মন্ত্রী এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার, মারুফ মল্লিক, সায়েদুল ইসলাম তালাত, জান্নাতুল ফেরদাউস, গোলাম মর্তুজা অন্তু এবং রোহান জিয়াদ। (আরো তথ্যসহ ৫)

এ পর্যন্ত গুলিতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত দশজন। দুজন বিডিআর সদস্যদের লাশ লালবাগ বেড়িবাধ এলাকায় পড়ে থাকতে দেখা গেছে বলে কয়েকজন দাবি করেছেন।

সেনাবাহিনী ভারি অস্ত্রসহ পুরো এলাকা ঘিরে রেখে বিডিআর সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছে। বিডিআর সদস্যরা সেনা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে হেলিকপ্টার থেকেও পাল্টা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জিগাতলা, ধানমণ্ডিসহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে গণমাধ্যমে পাঠানো বিডিআরের বিদ্রোহী সদস্যদের এক চিঠিতে বলা হয়েছে- "আমরা দীর্ঘদিন ধরে আর্মি অফিসারদের দ্বারা নির্যাতিত। হরণ করা হয়েছে আমাদের মৌলিক অধিকার। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সকল জনগণের কাছে অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান।"

সাদা ছোট কাগজে হাতে লেখা ওই চিঠির নিচে শুধু লেখা রয়েছে 'বিডিআর সৈনিক'।

বিডিআর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইফেলস সপ্তাহ ২০০৯ উদ্বোধন করার পরদিন এ ঘটনা ঘটলো।

সকাল ৯টার দিকে বিডিআর সদর দফতরের ভেতরে গোলাগুলি শুরু হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শাহিনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআর সৈনিকদের মধ্যে বিদ্রোহ চলছে। সৈনিকরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছে।"

সকালে বিডিআর সদর দফতরের দরবার হলে মহাপরিচালক ভাষণ দেওয়ার সময় বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে অসন্তুষ্ট কিছু বিডিআর সদস্য গোলাগুলি শুরু করেন বলে একজন বিডিআর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে তলব করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে 'ধ্বংসাত্মক' কার্যকলাপ বন্ধ এবং অস্ত্র সমর্পণ করে বিডিআর সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন।

এই ঘোষণার পরও আইন 'নিজের হাতে তুলে নিলে' কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে।

সেনাবাহিনীর পক্ষ থেকেও বিডিআর সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করা হয়েছে। মাইকে বলা হয়, 'আপনারা অযথা গোলগুলি করবেন না। শান্ত থাকুন। আল্লাহর নাম নিন।'

সেনাবাহিনীর চারটি সাঁজোয়া যান ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছে।

তবে দুপুর পৌনে আড়াইটার দিকেও বিডিআর সদর দফতরের ভেতরে প্রচণ্ড গোলাগুলি চলছিল। জিগাতলার একটি বহুতল ভবনের ছাদ থেকে দেখা যায়, সদর দফতরের ভেতরে বিডিআরের সশস্ত্র সদস্যরা ঘোরাফেরা করছে। তাদের অনেকের মাথায় লাল কাপড় বাঁধা।

সেনাবাহিনীর দুটো হেলিকপ্টার ওই এলাকার ওপর দিয়ে অবস্থা পর্যবেক্ষণের চেষ্টা করলে বিডিআর সদস্যরা নিচ থেকে গুলি চালায়। হেলিকপ্টার থেকেও পাল্টা গুলি চালানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে র‌্যাবের এক কর্মকর্তা বলেন, জিগাতলা এলাকায় সেনাবাহিনীর কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পিলখানায় বিডিআর সদরদপ্তরের মূল গেটের কাছে ও আশে পাশে মানুষজন জড়ো হতে থাকলে প্রথমে বিডিআর কর্মকর্তারা তাদেরকে সরে যেতে বলেন। এক পর্যায়ে রাইফেলস্ স্কয়ার মার্কেটটি দখল করে নেয় তারা। প্রায় শতাধিক লোক পৌনে একঘণ্টা আটকা থাকার পর বিডিআর সদস্যরা তাদের সেখান থেকে বের করে দেয়।

ওই মার্কেটের সেলস্ম্যান ইয়াছির জানান, বিডিআর সদস্যরা রাইফেলস্ স্কয়ার মার্কেটের ভেতরে অবস্থান নিয়েছে। ধানমন্ডির সাতমসজিদ রোডে যান চলাচল বন্ধ করে দিয়ে রাস্তার দুপাশে সেনা সদস্য, পুলিশ ও র‌্যাবের সদস্যরা অবস্থান নিয়েছে।

গোলাগুলির শব্দে বিডিআর সদর দফতরের প্রধান ফটকের বাইরে সাধারণ মানুষ ভিড় করলে বিডিআরের পক্ষ থেকে তাদের সরে যেতে বলা হয়। তাতে কাজ না হওয়ায় পথচারীদের ওপর গুলি চালানো হয়। এতে আমজাদ আলী নামে এক ব্যক্তি নিহত হন।

আমজাদ আলীর ছেলে আনসার আলী জানান, হাজারিবাগ কাজী অফিসের গলির বাসা থেকে ওষুধ কিনতে বেরিয়েছিলেন তার বাবা। রাইফেস স্কোয়ারের সামনে তিনি গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় আরও ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেনÑ বিডিআর ল্যান্স নায়েক বাবুল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী কামরুন্নাহার, চা বিক্রেতা আখতার, দোকান কর্মচারী জহির, গার্মেন্টস কর্মী মনির হোসেন (১৮) আল আমিন (১৮), ঢাকা কলেজের ছাত্র সাইদ আহমেদ রানা এবং পথচারী হুমায়ন কবির পিন্টু, মো. মাসুদ ও মো. সেলিম।

আহত ল্যান্স নায়েক বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তার ডিউটি ছিল না। বের হেয় গোলাগুলি দেখে পালিয়ে যাওয়ার সময় ডান পায়ের পেছন দিকে গুলি লাগে।

আমাদের প্রতিদেবকরা ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সায়েন্স ল্যাবরেটরি থেকে ধানমন্ডি ২৭ নম্বর, শংকর ও জিগাতলাÑ এই পুরো এলাকায় সব ধরনের দোকাপনাট ও বিপণি বিতান বন্ধ করে দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাশ বন্ধ করে দেওয়া হয়েছে।

সকালে প্রত্যক্ষদর্শী এক রিক্সাওয়ালা জানান, তিনি পিলখানা থেকে ৫/৬ জন গুলিবিদ্ধ লোককে বের করতে দেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানান, বেসামরিক লোকজন কাছাকাছি গেলে সদর দপ্তরের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হচ্ছে। বিডিআর সদস্যরা সোয়া ১১টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হ্সাপাতাল লক্ষ্য করে গুলি চালায়। এতে ভবনটির কাঁচ ও এসি মেশিন ভেঙে আহত হয়েছে বেশ কয়েকজন দর্শনার্থী।

বিডিআর হেডকোয়ার্টারের সামনে দুটো জায়গা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেছেন, আগের দিন বিডিআর সপ্তাহের অনুষ্ঠান নিয়ে সেনা-বিডিআর দ্বন্দ্বের কথা তারা শুনেছেন।

সূত্র: বিডিনিউজ২৪.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×