আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হরতাল-সন্ত্রাস-সহিংসতার নেপথ্য মদদদাতা হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন জনগণের দাবি।খালেদার বিরুদ্ধে ব্যবস্থা এখন জনদাবি : কামরুল
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতারা এখন কারাগারে আটক আছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে জনগণের মাঝে।
তিনি বলেন, অপরাধীর সামাজিক-রাজনৈতিক অবস্থান আইনের দৃষ্টিতে বিবেচ্য নয়। আইনে অপরাধীর অপরাধ বিবেচনা করা হয়।
শিবিরের বৃহস্পতিবারের ডাকা হরতালের প্রসঙ্গত তুলে আইন প্রতিমন্ত্রী বলেন, আজকে হরতালে যে সন্ত্রাস করা হচ্ছে তার দায় বিএনপি-জামায়াত এবং হরতাল আহ্বানকারীদের।
তিনি বলেন, এভাবে সন্ত্রাস নৈরাজ্য চললে কাউকে ছাড় দেওয়া হবে না।কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।
আইন প্রতিমন্ত্রী এসময় বিএনপিকে জামায়াতের সঙ্গ ছেড়ে নিঃশর্ত আলোচনার জন্য সংসদে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার অন্তর্বর্তী সরকারের অধীন নির্বাচন চায়। এ বিষয়ে প্রস্তাব থাকলে সংসদে এসে আলোচনা করুন।
সূত্র . বিডি নিউজ.
খালেদার বিরুদ্ধে ব্যবস্থা এখন জনদাবি : কামরুল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।