যুদ্ধাপরাধিদের বিচার প্রসঙ্গে
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল সংসদে মুক্তিযুদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম বলেছেন যে সরকারের কাছে যুদ্ধাপরাধিদের কোন তালিকা নেই । প্রতিটি জেলায় যুদ্ধাপরাধিদের তালিকা তৈরী করা হবে । অন্যদিকে কয়েকদিন আগে স্বরাষ্টমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন যে, যুদ্ধাপরাধিদের কেউ যেন দেশের বাহিরে যেতে না পারে সেজন্য পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে ।
আমদের প্রশ্ন হচ্ছে যেখানে এখনও সরকারের কাছে যুদ্ধাপরাধিদের কোন তালিকা নেই সেখানে কিসের ভিত্তিতে স্বরাষ্টমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিলেন ? পুলিশ কাদেরকে দেশের বাহিরে যেতে বাঁধা সৃষ্টি করবে ? রাজনৈতিকভাবে কেই হেয় প্রতিপন্ন হবেনা তো ?
আমরা যুদ্ধাপরাধিদের বিচার চাই । ৭১ সালে যারা জগণ্য অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিচার হওয়া উচিত । এজন্য যুদ্ধাপরাধিদের বিচারের জন্য একটি ট্রাইবুনাল গঠন করা যেতে পারে । আদালত ছাড়া যদি কাউকে যুদ্ধাপরাধি হিসেবে চিহ্নিত করা হয় তথা তালিকা হয় তাহলে এতে ন্যায় বিচার লংঘিত হবে, অনেকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হবে । তাই শীঘ্রই আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধিদের বিচারের সঠিক ব্যবস্থ্ করুন ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন