রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “হরতাল পরিবেশবান্ধব। গাড়ি-ঘোড়া নেই। ধুলো-বালু নেই, শব্দ নেই। এজন্য আমি বিরোধীদলীয় নেতাকে অভিনন্দন জানাই। বেগম জিয়া সমঝোতায় এলে মাসে একটা দিন হরতাল ডাকতে পারেন। সেদিন কোনো গাড়ি চলবে না, শুধু রিকশা চলবে। রিকশাচালকরাও কিছু বাড়তি আয় করতে পারবেন।”
প্রধানমন্ত্রীর এরকম মন্তব্যকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি রাজনৈতিক দ্ক্ষতার ঘাটতির কথাও বলেন। বেগম জিয়া বলেন, “হরতালকে পরিবেশ বান্ধব বলে প্রধানমন্ত্রী নিজেকে মূর্খ প্রমাণ করলেন। হরতাল কোন প্রাকৃতিক বিষয় নয়, এটা একটা শিশুও জানে। অথচ তিনি জানেন না। এ মহিলাকে গদি থেকে টেনে নামাতে হবে। এরকম মন্তব্য করে তিনি ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন।”
মাসে একটি হরতাল দিয়ে রিকশাচালকদের আয়ের ব্যবস্থার যে ইংগিত দিয়েছেন, তাকে নিম্নমানের ধূর্তামি বলে উল্লেখ করেছেন বেগম জিয়া। তিনি বলেন, ” অর্থনৈতিক জ্ঞান কত কম হলে একজন সরকার প্রধান এ ধরনের প্রস্তাব দিতে পারেন! আমরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। কারণ কেবলমাত্র রিকশাচালকদের আয় দিয়ে দেশ চলবে না। এমন নজির বিশ্বের কোথাও নেই।”
ভবিষ্যতে যেন প্রধানমন্ত্রী এমন হাস্যকর প্রস্তাব আর না দেন, এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিরোদলীয় নেত্রী। এতো ত্যানা না পেঁচিয়ে সোজাসুজি মধ্যবর্তী নির্বাচন দিলেই হয়। দেশের মানুষ শেখ হাসিনার বিদ্যার জোর জেনে গেছে। কৌতুক অভিনেতা টেলিসামাদও কখনো এমন কথা বলেনি বলে চ্যালেঞ্জ করেন বেগম জিয়া। এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


