somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবনা ডিসি অফিসের সেই আলোচিত নিয়োগ’র ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় স্থগিত থাকা পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেনীর আলোচিত সেই নিয়োগের ব্যবহারিক পরীক্ষা এক বছর পর শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার পূনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য পরীক্ষা পাবনায় গ্রহণ না করে রাজশাহীতে গ্রহন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে অনেক প্রার্থীই পুরোনো কাগজপত্র হারিয়ে ফেলায় অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি বলে জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৬৭ জন অংশগ্রহণ করেন। রাজশাহীর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগের লিখিত পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়।
শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার বিষয়ে জানতে চাইলে পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, পরীক্ষার্থীদের অনেকে বিভিন্ন স্থানে চাকুরী পাওয়ায় এবং অনেক প্রার্থী কম্পিউটার বিষয়ে না জানার কারণে পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিলো কম বলে ধারণা করছি। লিখিত পরীক্ষা পরবর্তীতে গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।
প্রসঙ্গত: জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেনীর ১৭টি পদের জন্য ২০১০ সালে ১৭ সেপ্টেম্বর দু’টি কেন্দ্রে নিয়োগ’র লিখিত পরীক্ষা চলাকালীন নিজ দলের প্রার্থীদের নিয়োগের দাবিতে জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকে হামলা চালিয়ে পরীক্ষার্থীদের মারপিট করে বের করে দেয়। সেই সাথে পরীক্ষা বন্ধ করে দিয়ে প্রশ্নপত্র পুড়িয়ে ফেলেছিলো হামলাকারীরা। হামলায় পুলিশের এক উপ-পরির্দশক ও এক পুলিশ কসন্টেবলসহ আহত হয়েছিল ১২ জন।
হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষন পাল, রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসের প্রতিনিধি সহকারী পরিচালক মনির হোসেন, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিমসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্চিত হয়েছিলেন এবং তাদের ব্যাবহৃত ৪টি সরকারী গাড়ী ভাংচুর করা হয়েছিলো।
এ ঘটনা দেশব্যাপী আলোচিত হয় এবং এক পর্যায়ে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন জেলা প্রশাসক মনজুর কাদির।
ঘটনার পর জেলা প্রশাসক জরুরী বৈঠক ডেকে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। হামলার ঘটনায় তৎকালীন পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান বাদী হয়ে পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইটসহ যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছিলেন।
পরবর্তীতে সে মামলার আসামী যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতা-কর্মীর সকলেই কয়েক দফায় আদালত থেকে জামিন লাভ করেন। অবশেষে এক বছর পর শুক্রবার স্থগিত হয়ে যাওয়া সেই নিয়োগ পরীক্ষা’র শুধুমাত্র ব্যহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলো

বিস্তারিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×