কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
বিএনপির আবেদন বিবেচনার সুযোগ নেই: ছহুল হোসাইন
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-১১-২০১১
১২ মন্তব্যপ্রিন্ট
ShareThis
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ইভিএম পদ্ধতি ব্যবহার না করার আবেদন জানালেও এ বিষয়ে বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন। আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলাকালে সংসদ নির্বাচনে ব্যবহার করার আগে স্থানীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করে এর গ্রহণযোগ্যতা প্রমাণের পরামর্শ দিয়েছিল দলগুলো। এরই পরিপ্রেক্ষিতে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আর ইভিএম পদ্ধতি অনেক সুবিধাজনক, তাই কেন ব্যবহার করা হবে এমন প্রশ্ন রাখেন তিনি।
আর সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। নারায়ণগঞ্জের মতো একটি বড় সিটি করপোরেশনে সেনাবাহিনী ছাড়া সফলভাবে নির্বাচন সম্পন্ন করা গেছে। সেখানে কুমিল্লা একটি ছোট করপোরেশন।
গতকাল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ব্যাপারে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় বিএনপি। একই সঙ্গে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।
পাঠকের মন্তব্য
Ridoy
২০১১.১১.২৩ ১৪:৪৯
আমি আগেই বলেছিলাম যে আপনাদের কোন আবেদন উনারা রাখবেনা, তাই আপনারা হরতাল বা নির্বাচন বর্জন করাছারা কোন পথ নাই।
Md.Ibrahim
২০১১.১১.২৩ ১৪:৫৫
নারায়ণগঞ্জের মতন একটি বড় সিটি করপোরেশনে সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে এটাতো একেবারেই সরকারের কথা! নির্বাচন কমিশনের বলা উচিত ছিলো আমরা নারায়ণগঞ্জে সেনাবাহিনী চেয়েও পাইনি তাই কুমিল্লাতে সেনাবাহিনী না চাওয়াই ভালো হবে!!!!
zahir
২০১১.১১.২৩ ১৪:৫৭
ইভিএম এর আপত্তি বিবেচনার সুযোগ নাই, বাহ কি সুন্দর নির্বাচন কমিশন, নিরপক্ষ ! এমন কথাবার্তায় তো মনে হচ্ছে না যে নির্বাচন কমিশন নিরপক্ষ।
atik
২০১১.১১.২৩ ১৪:৫৭
বিরোধী দল ছাড়া তো আর গণতন্ত্র টিকে থাকে না। যদি গণতন্ত্র চান তাহলে বিরোধী দলের কিছু দাবি নির্বাচন কমিশনের মেনে নেয়া উচিত বলে আমি মনে করি।
২০১১.১১.২৩ ১৫:২২
ইসি ঠিক কাজ করেছেন।ইভিএমের যারা বিরোধিতা করছেন তারা খালি খালি সময় নষ্ট করছেন।
mohammad osman
২০১১.১১.২৩ ১৫:২৭
BNP complain 4 EVM system in comilla c.c.but why they are doing like that?whats the problem?
jahid Rahman
২০১১.১১.২৩ ১৬:৩০
ইভিএম এমন একটা পদ্ধতি যার কারচুপি ধরা যায় না, ভোট পুন গণনা করা যায় না । আপনি যখন ব্যাংকে টাকা বা চেক জমা দেন তখন ব্যাংক গুলো অনলাইন ডটাবেস সমৃদ্ধ হওয়ার পরে ও কেন খাতায় হিসাব রাখে জানেন ইভিএম ভক্তরা, লেনদেন এর সচ্ছতার জন্য ।
সাধারণ আম জনগণ মনে করে কম্পিউটার ভূল করে না , তাই ইভিএমে কারচুপি করে গোলাফাটিয়ে বলা যাবে " দেখেন এরা কম্পিউটারের নির্বাচন কে বলছে কারচুপি বলতেছে , সাধারণ মানুষ বলবে আসলেই তো ? এইটা হল সরকারের কারচুপির হাতিয়ার ।একটা রাজনৈতিক দলের কতজন এজেন্ট আছে যারা প্রতিটি কেন্দ্রের ইভিএমের সচ্ছতা বুঝার ক্ষ্মতা রাখে , কাগজের ভোটে সমস্যা কি ?
Md. Kabir Hossain
২০১১.১১.২৩ ১৬:৪২
ইভিএম এর আপত্তি বিবেচনার সুযোগ নাই, বাহ কি সুন্দর নির্বাচন কমিশন, নিরপক্ষ ! এমন কথাবার্তায় তো মনে হচ্ছে না যে নির্বাচন কমিশন নিরপক্ষ।
Md. Shahadat Anwar Nahid
২০১১.১১.২৩ ১৬:৪৫
সি ই সির আচরনে মনে হয় তারা সরকার পন্থী রাজনৈতিক দল, বিএনপি যা দাবী করবে তার উল্টো করতে হবে। তাদের মনে রাখা উচিত বিএনপির জনপ্রিয়তা বর্তমানে কোথায় ।
২০১১.১১.২৩ ১৬:৪৬
যেখানে উননত দেশ এই পদ্দতি বাতিল করেসে সেখানে আমাদের এটা করা ঠিক কিনা সেটা একটু ভাবা উচিৎ!!!!!!! আর তাছারা কমিশন ইভিএম সম্পকে জাতী কে অন্ধকারে রেখেছে!!!!!!!!!
।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


