somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ পদ্ধতি-উবি দিয়ে উবুন্টু ইন্সটলন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই উবুন্টু ইন্সটল করতে খুব ভয় পায়। কারন বেশির ভাগ লোকজনই ফরম্যাটের ঝামেলায় যেতে চায়না। তাদের জন্য একদম সহজভাবে উবুন্টু ইন্সটল একটা চমৎকার পদ্ধতি হল উবি (Wubi) ব্যবহার করা। উবি দিয়ে যে কেউ কোন ঝামেলা ছাড়াই উইন্ডোজ পিসিতে উইন্ডোজের যেকোন সফটওয়্যার ইন্সটল করার মত করেই উবুন্টু ইন্সটল করতে পারবে। এজন্য বাড়তি কোন সফটওয়্যার বা অন্য কিছুরও দরকার নেই। নতুন ব্যবহারকারীরা উবুন্টু ইন্সটল করতে গিয়ে পার্টিশন নিয়ে না জানার কারণে প্রায়ই গন্ডগোল করে ফেলে, যার ফলে পার্টিশন মুছে যেতে পারে। উবি দিয়ে ইন্সটল করা হলে আপনার পার্টিশানগুলো হেরফের হবার কোন আশংকাই নেই। তাহলে আসুন দেখি কিভাবে উবি দিয়ে উবুন্টু ইন্সটল করতে হয়।


১। উইন্ডোজ চালু থাকা অবস্থায় আপনার পিসিতে উবুন্টুর সিডি বা বুটেবল ইউএসবি স্টিকটি প্রবেশ করান।

২। অটোরান অন করা থাকলে স্বয়ংক্রিয়ভাবেই উবি চালু হবে। যদি অটোরান অফ করা থাকে বা স্বয়ংক্রিয়ভাবে উবি চালু না হয়, তাহলে সিডি ড্রাইভ বা ইউএসবি ড্রাইভে গিয়ে (নীচের ছবি দ্রষ্টব্য) wubi.exe ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।



৩। এবার নীচের ছবির মত একটি উইন্ডো খুলবে। সেখান থেকে Install inside Windows অপশনটি সিলেক্ট করুন।



৪। এবার সেটিংসগুলো ঠিক করুন। যে ড্রাইভে উবুন্টু ইন্সটল করতে চান সেখানে মিনিমাম ছয় গিগাবাইট জায়গা খালি থাকতে হবে। নীচের ছবিতে C: ড্রাইভ দেখানো হয়েছে, আপনি এখানে আপনার পছন্দমত যেকোন ড্রাইভ সিলেক্ট করতে পারবেন।



৫। User­name ও Password ফিল্ডে উবুন্টুতে আপনি যে ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে চান সেটা দিয়ে ফেলুন।

৬। এবার Install এ ক্লিক করলেই উবুন্টু ইন্সটল প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

৭। ইন্সটলেশান শেষ হলে পিসি রিবুট করার অপশন আসবে। পিসি রিবুট করুন।



৮। পিসি রিবুট হলে নীচের মত একটা মেন্যু পাবেন যেখান থেকে আপনি সহজেই উইন্ডোজ বা উবুন্টু যেকোন একটা অপারেটিং সিস্টেম কে বেছে নিতে পারবেন। উবুন্টু সিলেক্ট করে Enter চাপুন, ব্যস এবার চালু হয়ে যাবে উবুন্টু।



এভাবে আপনি উইন্ডোজ থেকেই উবুন্টু ইন্সটল করতে পারবেন। আর উবুন্টু যদি মুছে ফেলতে চান তবে উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে যেকোন সাধারণ সফটওয়্যার মুছে ফেলার মত করেই সেটা মুছতে পারবেন। আপনি যদি উবুন্টু চেখে দেখতে চান তাহলে উবি দিয়ে উবুন্টু ব্যবহার ঠিক আছে। কিন্তু আপনি যদি উবুন্টু শুধু চেখে দেখতে না চান বরং সম্পূর্নরূপে ব্যবহার করতে চান তাহলে উবি দিয়ে ইন্সটল না করাটাই ভাল। তবে নতুন ব্যবহারকারীদেরকে উবুন্টু চেখে দেখার জন্য উবি নিঃসন্দেহে চমৎকার একটি পদ্ধতি।
পূর্বে প্রকাশিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×