somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুলনায় আওয়ামী লীগ দলীয় এমপি ননী গোপালকে ঝাড়ুপেটা

১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চড়ক পূজায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলকে অতিথি না করায় তার হাতে দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সংসদ সদস্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও এক পুলিশ কর্মকর্তাসহ ১০-১৫ জন আহত হয়। ঘটনার সময় ক্ষুব্ধ আওয়ামী নেতাকর্মী ও এলাকাবাসী সংসদ সদস্যকে ঝাড়ুপেটা করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। গতকাল বিকালে শিংজলা গ্রামে এ ঘটনা ঘটে। মানব জমিন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাকোপ উপজেলার শিংজলা গ্রামের মণ্ডলবাড়ির শিবমন্দিরে গতকাল বিকাল সাড়ে ৪টায় পূর্বনির্ধারিত চড়ক পূজার অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদের। তিনি উপস্থিত না হওয়ায় তার সমর্থক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী জয়ন্তী রানী সরদার পূজা মণ্ডপের মঞ্চে উপস্থিত হন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ননী গোপাল মণ্ডল তাকে কেন অতিথি করা হয়নি তা তার কাছে জানতে চান। এ নিয়ে প্রথমে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল তাকে চড়, থাপ্পড় ও লাথি মারে। এ সময় আওয়ামী লীগের মহিলা কর্মীসহ ক্ষিপ্ত লোকজন সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলকে ঝাড়ুপেটা করে। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল অবস্থা বেগতিক দেখে পুলিশ প্রহরায় স্থান ত্যাগ করে পার্শ্ববর্তী ওয়াপদা বেড়িবাঁধে পুলিশ বেষ্টনীর ভেতর অপেক্ষা করতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝাড়ু ও জুতা নিয়ে মিছিল করে তাকে ঘিরে রাখেন। সংঘর্ষে সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার ও দাকোপ থানার এএসআই ওয়াহিদসহ ১০-১৫ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
উপজেলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদারের মোবাইলে ফোন করলে অপর প্রান্ত থেকে এক মহিলা কর্মী ফোন রিসিভ করে বলেন, ভাইস চেয়ারম্যান গুরুতর আহত; তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি পরিচয় গোপন রেখে জানান, হাজার হাজার লোকের সামনে এমপি বাবু একজন মহিলার ওপর যেভাবে হামলা চালিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ননী গোপাল মণ্ডলের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, পরিস্থিতি খুবই খারাপ। মারামারি চলছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয় বলে তিনি ফোনের লাইন কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় ব্যাপক উত্তেজনা চলছে। দুই গ্রুপ পৃথক দু’টি স্থানে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এখান থেকে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×