somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিক্রি বেড়েছে ৩ গুণ তবুও দোকানি চান- ফিরে আসুন ইলিয়াস

২৩ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলী মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে তার গাড়িচালক আনসারসহ নিখোঁজ রয়েছেন। এ নিয়ে একের পর এক ঘটনাপ্রবাহে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। রোববারের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যার হরতালের পরদিন সোমবারেও একই ধরনের হরতাল চলছে।

দেশের অর্থনীতিতেও এর কুপ্রভাব পড়েছে। এর ফলে পেছাতে হয়েছে এদু’টি দিনের চলমান এইচএসসি পরীক্ষাও। এরই মধ্যে ইলিয়াসকে উদ্ধারে তার স্ত্রী তাহসিন রুশদী লুনাকে নিয়ে গত শনিবার রাতে ৠাব ঢাকার অদূরে গাজীপুরের পুবাইলে ব্যর্থ অভিযান চালায়। এরপর তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর থেকে নীরব ছিলেন। সর্বশেষ সোমবার দুপুরে তিনি মিডিয়ার সামনে তার নিরবতা ভাঙ্গেন এবং জানান স্বামী ইলিয়াস আলীর বিষয়ে তিনি কিছুই জানেন না।

ওপরের সব ঘটনাই আমাদের জানা। ইতিমধ্যে ইলিয়াস নিখোঁজের পর ৬ দিন পেরিয়ে গেছে। এই ক`দিনে ইলিয়াস পরিবারের ঢাকার বাসস্থান সিলেট হাউস সবার কাছে দারুণ পরিচিতি পেয়ে গেছে। ইলিয়াস আর সিলেট-হাউজ এখন ঢাকার মিডিয়াকর্মীদের ঠোঁটে সারাক্ষণ উচ্চারিত শব্দগুলোর অন্যতম। তবে এর সঙ্গে সঙ্গে যেসব সাংবাদিক ইলিয়াসের নিউজ কাভার করতে বারবার সিলেট হাউসে ছুটে যাচ্ছেন এবং অন্যান্য পেশার লোকজন যারা সেখানে প্র্রয়োজনে ঢুঁ মারছেন, তাদের কাছে বাড়িটির মতই বেশ পরিচিত হয়ে উঠেছে এই বাড়িটির সামনের চায়ের দোকানটিও।

মূলত বিএনপির দাপুটে নেতা ইলিয়াসের বাড়িতে সর্বক্ষণ আনাগোনারত নেতাকর্মী আর দর্শনার্থীদের কেন্দ্র করেই গড়ে ওঠে চায়ের ওই দোকানটি।

তবে দোকানটি এখন আগের যে কোনও সময়ের চেয়ে জমজমাট। চা-বিস্কুট-সিগারেটের ওই দোকানে এখন সারাক্ষণ ভিড় লেগে আছে। দোকানির ভাই রুহুল আমিন জানালেন, গত কয়েকদিনে তার দোকানে বিক্রি বেড়ে গেছে ২/৩ গুণ।

দোকানি আল আমিন জানান, ৬তলা সিলেট হাউসে ইলিয়াসের পরিবার উঠে এসেছে এক-দেড় মাস হবে। এর আগে তারা বনানী ডিওএইচএস-এ থাকতেন। এমপি সাহেব খুব ভালো লোক ছিলেন। সিলেট হাউসে কোনও ভাড়াটিয়া নেই।

ইলিয়াসের চালক আনসারই তাকে এখানে দোকানদারির সুযোগ করে দেন বলে জানান আমিন। ইলিয়াসের সঙ্গে তার কথাবার্তা না হলেও তিনি নিয়মিতই তাকে ‍বাড়িতে আসা যাওয়া করতে দেখতেন।

আল আমিন বলেন, ‘স্যার খুব ভাল মানুষ। গরীবদের সাহায্য করতেন বলেই আজকে তার এ অবস্থা।’

তিনি জানান, ইলিয়াস নিখোঁজের পর তার বেচা-বিক্রি বাড়লেও এতে তিনি খুব একটা খুশি না। তিনি চান ইলিয়াস ফিরে আসুন। সবকিছু আগের মত হয়ে যাক।


লিংকু
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×