somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরঞ্জিত লাইনে নতুন, তাকে মাফ করে দিন: মওদুদ

২৬ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার নেতা মওদুদ আহমদ বলেছেন, সুরঞ্জিত সেন গুপ্ত এই লাইনে নতুন। তাকে মাফ করে দিন।

আজ এক সংবাদ সম্মেলনে মওদুদ এই অনুরোধ করেন।

মওদুদ আহমদ বলেন, আমি এরশাদের আমলে যোগাযোগ মন্ত্রী ছিলাম। রেল বিভাগের পুটু মেরে তখন কুয়াকাটা বানিয়েছি। আমাদের সময় এত এপিএস বিপিএস সিপিএসের ঝামেলা ছিল না। জিএম এজিএম ইনজিনিয়ার সবাই বাসায় নিজ দায়িত্বে টেকাটুকা বাজারের বেগে করে দিয়ে আসত।

মওদুদ আবেগঘন কণ্ঠে বলেন, সুরঞ্জিত মাত্র তিন মাস ধরে মন্ত্রী। এই লাইনের অনেক কায়দা কানুন তিনি এখনও শিখেন নাই। তাই রাতের বেলা চোরের মত টেকাটুকা দিয়ে আসতে বলেছেন। তিনি জানেন না, টেকাটুকা দিতে হয় দিনের বেলা, সবার সামনে। যাতে কেউ সন্দেহ না করে। একটা চটের বেগে বান্ডিলগুলি ঢুকানর পর উপরে লালশাক, ডাটাশাক, এসব দিয়ে ঢেকে নিয়ে যেতে হয়। এইসব বেসিক বেপার না জানার কারনেই তিনি টেকাশুদ্ধা ধরা খেয়েছেন।

মওদুদ আহমদ বলেন, আমাদের তরুন নেতা তারেক জিয়া বিশ হাজার কুটি টেকা মালয়েশিয়া, ভিয়েতনাম ও সৌদী আরবে পাচার করেছেন। সব দিনের বেলা। লোকজনের চোখের সামনে। সুটকেছে করে। কেউ কোন সন্দেহ করে নাই। কেউ তাকে ধরে বিজিবির সদর দপ্তরে নিয়ে যায়নি। কারন তিনি সব কাজ নিজের হাতে করেন। ড্রাইভারের হাতে টেকাটুকা দিলে তারা ছোটলোকের জাত কখন কি করে কোন ঠিক আছে?

মওদুদ বলেন, আমি আইন মন্ত্রী থাকার সময় কত টেকাটুকা খাইলাম, কখনও ধরা পড়ি নাই। কারন আমি ছোটকাল থেকেই মন্ত্রী ছিলাম। সব কায়দা জানি। সুরঞ্জিত লাইনে নতুন, তাই ফেসে গেছেন।

মওদুদ আহমদ সুরঞ্জিত সেন গুপ্তকে কুচিং করার আহ্বান জানিয়ে বলেন, আপনার প্রশিক্ষন লাগলে আমি প্রশিক্ষন দিব। কিন্তু কাচা কাজ করবেন না। তাহলে পরে আমাদেরও টেকাটুকা খেতে সমস্যা হবে।

প্রাক্তন যোগাযোগ মন্ত্রী কর্নেল (অবঃ) ড. অলি আহমদ গাড়ি চালক আজম খানের কঠোর সমালোচনা করে বলেন, আজম খান একটি অভিশাপ। তাকে বন্দুকযুদ্ধে নিহত না করলে আমাদের সকলের এপিএসের গাড়ি চালকরা তার মত জঘন্য অপরাধে জড়িয়ে পড়তে উৎসাহ পাবে। তিনি এ বেপারে রেবের হস্তক্ষেপ কামনা করে বলেন, আর বিলম্ব না না আর বিলম্ব নয়।

কর্নেল (অবঃ) অলি বলেন, এই ঘটনায় সকল রাজনীতিবীদের লুসকান হয়েছে। লাভবান হয়েছে সাংবাদিকরা। তারা এখন আমাদের নিকট হতে অতিরিক্ত কমিশন দাবী করবে। তারা আমাদের গাড়ি চালকদের টেকাটুকা দিয়ে ভবিষ্যতেও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করাতে পারে। আমাদের টেকাটুকা যদি এইভাবে ধরা পড়ে, আমরা বিপদে আপদে বিদেশে গিয়ে কি খাব? কি পিন্দব?

রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত পৃথক সংবাদ সম্মেলনে বলেন, আমি ৭০ লক্ষ টেকার আশায় টিকেট কিনলাম ১০ টাকায়। যদি লাইগা যায়।


মতি বেদক এখানে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×