অন্যের স্ত্রীকে নিয়ে ফুর্তি করার সময় দারোগা সোয়েব আবারো গ্যাড়াকলে পড়েছে। প্রশাসনের লোক হওয়ার কারনে মহল্লাবাসী তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে
জানা গেছে, কয়েক দিন আগে পিরোজপুর জেলার মাছিমপুর উপজেলার রুস্তম আলীর ছেলে সোহরাবকে সন্দেহ মূলক ভাবে আটক করে জীবননগর থানার দারোগা সোয়েব। তার পরদিন সোহরাবকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয় জীবননগর থানা পুলিশ। সোহরাবের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার আইও (ইনভেস্টিকেশন অফিসার) হলেন দারোগা সোয়েব। তার মামলার “আই ও” হবার কারনে দারোগা সোয়েব ব্লাকমেল করে সোহরাবের স্ত্রীকে জীবননগর আসতে বাধ্য করে। সোহরাবের স্ত্রী লাবনী সাংবাদিক দের জানায়, দারোগা সোয়েব ফোনে বলে আমি যা বলবো তুমি তাই করবে। তুমিতো জানো আমি তোমার স্বামীর মামলার আইও । এমন মামলায় ফুসলিয়ে দেবো যে তোমার স্বামী কোন দিনই জেল থেকে বের হতে পারবেনা । তোমার স্বামীর মুক্তি পেতে হলে তুমি জীবননগরে আসো।তাই দারোগা সোয়েবের কথা মত স্বামীকে ছাড়াতে লাবনী বুধবার পিতার বাড়ি খুলনা থেকে ছুটে আসে জীবননগরে। তার পর দারোগা সোয়েব লাবনীকে জীবননগর থেকে চুয়াডাঙ্গা নিয়ে সারাদিন কাটায়। রাত্রে দারোগা সোয়েব লাবনীকে নিয়ে এক বন্ধুর বাংলোতে লীলা খেলায় মেতে ওঠে। স্বামীকে বাচানোর জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেয় লাবনী দারোগা সোয়েবের কাছে। সারারাত দারোগা সোয়েব লাবনীর মধু পান করে ও মেতে উঠে নগ্নলীলায়। লাবনীও সোয়েবের কথা মত স্বামীর কথা ভেবে নিজের ভাগ্যকে সপে দেয় দারোগা সোয়েবের হাতে।
কিন্তু বেরসিক জনতা দারোগা সোয়েব কে নজরে রাখতে ভূল করেনি। কারন দারোগা সোয়েব এই বন্ধুর বাংলোতে এর আগেও এমন কান্ড ঘটিয়েছে। তাই বেরসিক জনতা সাররাত দারোগা সোয়েবকে পাহারা দেয়। সকাল হবার সাথে সাথেই মহল্লা বাসীদের নিয়ে দারোগা সোয়েব ও লাবনীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে বন্ধুর বাংলোতে। সকালে যখন বেরসিক জনতা তাদের আটক করে তখন সোয়েবকে দেখে মনে হচ্ছিল রাজ্যের যত ক্লান্তি সব সোয়েবের মুখে। অবশেষে মহল্লার মুরব্বিরা দারোগা সোয়েবকে আটকিয়ে রাখলে তাদের উপর পুলিশি ঝামেলা আসতে পারে বলে তারা ভয়ে দারোগা সোয়েবেকে ছেড়ে দেয় ।
এলাকা বাসীরা বলেন, রক্ষকই যখন ভক্ষক তখন সাধারন মানুষ বিচারের আশায় আর কোথায় যাবে? তাই এলাকাবাসী চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশের উপর মহলের শুদৃষ্ঠি আকর্ষণ করছে
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাজাহান কবির ঘটনার সত্যতা শিকার করে জানান, এ ধরনার ঘটনা অনেকেই ঘটান। শুধু পুলিশরা করলেই দোষ। সোয়েবকে বেগমপুর পুলিশ ফাঁড়িতে বদলী করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন আহম্মদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
সুত্র
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




