ভালোবাসার ইউক্যালিপ্টাস
০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
1.
ভালোবাসার বসতবাড়ি
তোমার উঠোন জুড়ে,
পূর্ণিমা-চাঁদ উঠলো হেসে
মেঘের আকাশ ফুঁড়ে।
2.
অমন করে চেয়ো নাকো
উড়িয়ে হাওয়ায় চুল,
বিজন রাতে সঙ্গী হবে
ইচ্ছে করা ভুল।
3.
চোখের জলে যায় ভেসে যায়
বুকের গোপন কষ্ট,
তোমার হাতে হাত রেখে আজ
চাইছি হতে নষ্ট।
4.
অভিমানের আঁচলখানি
রাত্রিরেতে মলিন হবে,
ভালোবাসি জানবে ঠিকই
কাঁপন জাগা অসম্ভবে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন