বিহঙ্গ-
ওরে বিহঙ্গ মোর।
হাজার ঝড়ের আর্তনাদ
ক্ষয়িষ্ণু ডানায় তোর।
পালকে লেগে আছে ধূলি-ভস্ম,
বিলুপ্ত সভ্যতার ঘোর।
ওরে বিহঙ্গ, বিহঙ্গ মোর।
কতো আকাশে মেলেছিস তুই, ওই ধূসর ডানা!
কতো রোদ-মেঘ মাখামাখি পালকে চেনা-অচেনা!
কতো চন্দ্রভুক অমাবস্যা জেগেছিলি একা মৃতু্যর শিয়রে!
কতো মরুরাত্রি পেরিয়ে এসেছিস আজ, এই বিনিদ্র নগরে!
বিহঙ্গ-
ওরে বিহঙ্গ মোর।
একটি ধূসর পালক কি
রেখে যাবি তোর?
যে পালকের ঘ্রাণে তোরই ডানা বেয়ে
আসবে নতুন ভোর।
ওরে বিহঙ্গ, বিহঙ্গ মোর।
স্মরণ ::: আহমদ ছফা
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



