somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালেশিয়ার হারিয়ে যাওয়া বিমান বোয়িং ৭৭৭ , সাথে আরো কিছু রহস্য

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার দিন ধরে নিখোঁজ মালয়েশিয়ার একটি বিমান। গত শুক্রবার মধ্যরাতে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত কোনো রহস্যের উন্মেচন হয় নি । যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা-ও জানা সম্ভব হয়নি। হঠাত্ রাডার থেকে হারিয়ে যাওয়া বিমানটিকে খুঁজতে আধুনিক প্রযুক্তির সব রকম সুবিধা নেওয়ার পরও কেন খোঁজ পাওয়া যাচ্ছে না।
আশা রাখি যাত্রীরা নিরাপদে ফিরে আসবেন তাদের স্বজনদের কাছে।

এবার আসুন দেখে নেয়া যাক আরো কয়েকটি হারিয়ে যাওয়া বিমানের রহস্য ..

এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ (২০০৯)

২০০৯ সালে রিও ডি জেনেরিও থেকে ফ্রান্সে ফেরার পথে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ আটলান্টিক মহাসাগরের ওপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে জানা যায় এটি দুর্ঘটনার কবলে পড়েছিল। এই বিমান দুর্ঘটনার কথা কয়েক মাস ধরেই রহস্যঘেরা ছিল। ওই সময় ১ জুন দুর্ঘটনার দিন থেকে পরের দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে বিমানের কিছু ধ্বংসাবশেষ ও ২২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর তিন বছর ধরে এই দুর্ঘটনা নিয়ে তদন্ত চলে এবং ২০১২ সালের জুলাই মাসে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, কারিগরি ত্রুটি, অদক্ষ চালক ও বৈরী আবহাওয়ার কারণে দ্রুত বিমানটি সাগরে পড়ে যায়।

টিডব্লিউএ ফ্লাইট৮০০ (১৯৯৬)

১৯৯৬ সালে নিউইয়র্কের লং আইল্যান্ডের তীরবর্তী অঞ্চলে মধ্য-আকাশে বিস্ফোরিত হয় টিডব্লিউএ ফ্লাইট৮০০। এই বিমান দুর্ঘটনার কারণ নিয়েও রহস্যের শেষ নেই। ধারণা করা হয়, ২৩০ জন যাত্রী নিয়ে প্যারিসগামী এই বিমানটিতে মিসাইল ছোড়া হয়েছিল। আবার অনেকেই ধারণা করেন, বিমানে বোমা বিস্ফোরণ হয়েছিল। কেউ কেউ মনে করেন, উল্কার আঘাতে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিমান দুর্ঘটনার পর এফবিআই চার বছর ধরে তদন্ত করে। তদন্তে দাবি করা হয়, আকাশে ওড়ার ১২ মিনিটের মাথায় ত্রুটিপূর্ণ তারের কারণে বিমানটিতে আগুন লাগে এবং বিমানের ফুয়েল ট্যাংক বিস্ফোরিত হয়।

ইউএসএয়ার ফ্লাইট ৪২৭ (১৯৯৪)

শিকাগো থেকে পিটসবার্গে যাওয়ার পথে ১৩২ জন যাত্রী নিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে ইউএসএয়ার ফ্লাইট ৪২৭। ১৯৯৪ সালের ৮ সেপ্টেম্বর অবতরণ করার মাত্র আট মিনিট আগে ৩০০ মাইল গতিতে আছড়ে পড়ে বিমানটি। বোয়িং৭৩৭-৩বি৭ বিমানটির আকস্মিক এই দুর্ঘটনার তদন্ত চলে চার বছর। তদন্তে দাবি করা হয়, রাডারে ত্রুটি ছিল। ঠিকমতো সংকেত না পাওয়ার কারণে পাইলট দক্ষ হওয়ার পরও বিমানটি দুর্ঘটনায় পড়েছিল।

ফ্লাইং টাইগার ফ্লাইট ৭৩৯ (১৯৬২)

১৯৬২ সালের ১৫ মার্চ নিরুদ্দেশ হয়ে যায় মার্কিন বিমান ফ্লাইং টাইগার ফ্লাইট ৭৩৯। ক্যালিফোর্নিয়া থেকে ভিয়েতনামের সাইগনে ১০৭ জন সেনা ও রসদ নিয়ে যাচ্ছিল এটি। গুয়ামে এটি জ্বালানি নেওয়ার জন্য থামার পর এর আর কোনো খোঁজ মেলেনি। এই বিমানটির হারিয়ে যাওয়ার রহস্যের আজও কোনো কিনারা করতে পারেননি গবেষকেরা।

প্যান আম ফ্লাইট ৭ (১৯৫৭)

১৯৫৭ সালের ৮ নভেম্বর প্যান আম ফ্লাইট ৭ সান ফ্রান্সিসকো থেকে হাওয়াই ফেরার পথে প্যাসিফিক সাগরের ওপর হারিয়ে যায়। বোয়িং ৩৩৭ বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মেলে এক সপ্তাহ পর। এই দুর্ঘটনায় ৪৪ জন মারা যান। কিন্তু এই বিমান দুর্ঘটনার রহস্য উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি থেকেও কোনো বিপদবার্তা পাঠানো হয়নি। এমনকি এই বিমানে মৃত যাত্রীদের শরীরে পাওয়া অতিরিক্ত কার্বন মনো-অক্সাইড রহস্যকে আরও ঘনীভূত করেছিল।

সুত্র-ইন্টারনেট
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×