প্রথমে মনে করেছিলাম উনি পিচ্চি আরাফাতের চেয়ে আরো পিচ্চি পোলাপান টাইপের মানুষ। কথায় কথায় অভিমান করে। মাইন্ড খায়।
পরে বুঝলাম এটা ভুল !! উনি বড় সাইজের মানুষ, কিন্তু কত বড় এটা এখনো কিয়ার না। একবার মনে হয় উনি কৌশিক ভাইয়ের সাইজের হবে আরেকবার মনে হয় আবুল হায়াত সাইজের ! আবার মনে হয় উনি মীর্জা সাহেবের মত গায়ে চাদর পরে ধীর গতিতে চলাচল করে ! এই সবই আমার মোটা মাথার কল্পনা।
শুভ ভাই কেন জানি একবার আমার মোবাইল নম্বর চেয়েছিলেন, আমি তো এই কথা শুনে আকাশ থেকে পড়লাম, উনি আমার ফোন নম্বর চাচ্ছেন !! মুঠোফোনে আমার আবার এলার্জি, ব্যবহার করতাম না। এক সময় বাধ্য হয়ে নিলাম। অবশেষে শুভ ভাই ফোন করলেন আমার মোবাইল ফোন কেনার 3য় দিন দুপুরে, কিন্তু আমার আওয়াজ তিনি শুনতে পারছিলেন না বলে তেমন আলাপ হয়নি। তাও আমি ধন্য। একজন লেখক ফোন করেছেন। আমি রাতে ওনাকে ফোন দিলাম কথা হলো কিছু সময়, কি এক অনুভুতি !! ফোন রাখার পর তিনি কিছুন পর আবার ফোন দিলেন !! তিন বারে ওনার সাথে প্রায় 12/13 মিনিট কথা হয়েছে। আমি খুবই আবেগকল্পিত, উত্তেজিত !! রাতে ঠিক মত ঘুমাতেও পারিনি।
এক্সসাইটেড স্মৃতি ঃ 08 আগষ্ট 2006ইং।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


