somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬টি দৈনিকের জরিপ হরতালের পক্ষে ৮০ শতাংশ ভোট

১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও ৩২ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসিয়ে শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটসহ বিভিন্ন দাবিতে বিরোধী দল আয়োজিত হরতালের যৌক্তিকতা নিয়ে পাঠক জরিপ করে ৬টি জাতীয় দৈনিক পত্রিকা। পত্রিকাগুলোতে প্রকাশিত পাঠক জরিপের গড় ফলাফলে শতকরা প্রায় ৮০ জনই বিরোধী দলের এ কর্মসূচির প্রতি সমর্থন দেখিয়েছেন।
গতকালের দৈনিক যুগান্তরে জরিপের প্রশ্ন ছিল ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ বিভিন্ন ইস্যুতে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিরোধী দল। আপনি কি এটা সমর্থন করেন?’ এ প্রশ্নের জবাবে জরিপে অংশ নেয়া মোট ভোটারের মধ্যে হ্যাঁ বলেছেন ৮৭. ৪৬ শতাংশ এবং না বলেছেন
১২.০৫ শতাংশ। গতকালের কালের কণ্ঠের প্রশ্ন ছিল ‘সংবিধান সংশোধন কমিটির প্রস্তাবের
প্রতিবাদে বিএনপি- জামায়াতের হরতাল কর্মসূচি সমর্থন করেন কি?’ এ প্রশ্নের জবাবে জরিপে অংশ নেয়া ভোটারদের ৭১.৩৯ শতাংশ হ্যাঁ এবং ২৮.৬১ শতাংশ না বলেছেন।
দৈনিক সমকালের গত ৬ জুন প্রকাশিত সংখ্যার প্রশ্ন ছিল ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আহূত হরতাল সমর্থন করেন কি?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৮১.৮২ শতাংশ, না বলেছেন ১৭.৯০ শতাংশ পাঠক। গতকালের দৈনিক যায়যায়দিনের প্রশ্ন ছিল ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে নির্বাচন সম্ভব- মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির এ বক্তব্যকে আপনি সমর্থন করেন কিনা?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ২২ শতাংশ এবং না বলেছেন ৭২ শতাংশ ভোটার। গতকালের বাংলাদেশ প্রতিদিনের প্রশ্ন ছিল ‘হরতাল প্রত্যাহারে এফবিসিসিআইর আহ্বান সমর্থন করেন কি?’ এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৩৮.৯৩ শতাংশ এবং না বলেছেন ৬১.০৭ শতাংশ।
দৈনিক প্রথম আলোর গত ৭ জুন সংখ্যা জরিপের প্রশ্ন ছিল ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ নেই- খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে কি আপনি একমত?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৬৩.৪১ শতাংশ এবং না বলেছেন ৩৫.৩৭ শতাংশ ভোটার। একই পত্রিকার ৬ জুনের জরিপের প্রশ্ন ছিল ‘সংসদে আসুন, নইলে রায় অনুযায়ী সিদ্ধান্ত- তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর এ বক্তব্য যৌক্তিক বলে মনে করেন কি?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ২৭.৮২ শতাংশ এবং না বলেছেন ৭০.৭৪ শতাংশ ভোটার। দৈনিক প্রথম আলোর গত ৫ জুন সংখ্যার প্রশ্ন ছিল ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পক্ষে ব্যবসায়ীদের সংগঠনগুলোর অবস্থান যৌক্তিক বলে মনে করেন কি?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ২১.৯২ শতাংশ এবং না বলেছেন ৭৬.৭৩ শতাংশ। গত ৯ জুন একই পত্রিকার প্রশ্ন ছিল ‘শেয়ারবাজারের পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল- অর্থমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত? এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৯.০৭ শতাংশ এবং না বলেছেন ৮৯.৫৫ শতাংশ ভোটার। গত ২ জুন প্রকাশিত দৈনিক প্রথম আলোর প্রশ্ন ছিল ‘আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার রাখার সুযোগ নেই- সরকারের এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ১৭.৫২ শতাংশ এবং না বলেছেন শতকরা ৮০.৭০ শতাংশ।
গত ১০ জুন প্রকাশিত দৈনিক যুগান্তরের জরিপের প্রশ্ন ছিল ‘প্রধানমন্ত্রী বলেছেন-তত্ত্বাবধায়ক সরকার আবারও ক্ষমতায় বসলে সরাতে পারবেন না। আপনিও কি তাই মনে করেন?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ১২.৪৮ শতাংশ এবং না বলেছেন ৮৫.৮৫ শতাংশ ভোটার। একই পত্রিকার ৯ জুনের সংখ্যায় জরিপের প্রশ্ন ছিল ‘প্রধানমন্ত্রী বলেছেন- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে বিএনপির জন্য আলোচনার দরজা খোলা আছে। এতে বিএনপির সাড়া দেয়া উচিত বলে মনে করেন কি?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ১৩.৮৩ শতাংশ এবং না বলেছেন ৮৩.৯৬ শতাংশ ভোটার।
দৈনিক ইত্তেফাকের গত ৬ জুন প্রকাশিত সংখ্যার জরিপের প্রশ্ন ছিল ‘তত্ত্বাবধায়ক নিয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই বিরোধী দলের হরতাল আহ্বান যৌক্তিক হয়েছে বলে মনে করেন কি?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৬৪ শতাংশ এবং না বলেছেন ৩৫ শতাংশ ভোটার। গত ১০ জুন প্রকাশিত দৈনিক কালের কণ্ঠের জরিপের প্রশ্ন ছিল ‘সরকার গত বছর বিরোধী দলের পক্ষ থেকে দেয়া বাজেট প্রস্তাব না মানায় দেশের অর্থনীতি আজ ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। আপনি কি এ বক্তব্যের সঙ্গে একমত?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ৭০.৯৫ শতাংশ এবং না বলেছেন ২৯.০৫ শতাংশ। একই পত্রিকায় গত ৯ জুন প্রকাশিত সংখ্যার প্রশ্ন ছিল ‘আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন- বিরোধী দল না এলেও সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিরোধী দল ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেয়াকে আপনি সমর্থন করেন কি?’ এ প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন ১৪.৬৫ শতাংশ এবং না বলেছেন ৮৫.৩৫ শতাংশ ভোটার।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×