somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিকারুন্নেসা নুন স্কুলে শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানী : একটি খোলা প্রশ্ন

০৫ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার ফলে অনেক বড় বড় ঘটনাই ঘটছে প্রতিদিন। কিন্তু এর মাঝেও মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায়, যা সব কিছুকে ছাপিয়ে চিন্তাশীল মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দেয়। ঠিক এরকম একটি ঘটনা ঘটে গেল রাজধানীর ‘ভিকারুন্নেছা নুন স্কুলে’। বাবার মর্যাদার একজন শিক্ষক (!!) কর্তৃক নিজের সম্ভ্রম হারালো দশম শ্রেণীর এক ছাত্রী। সেই শিক্ষক নামের নরপশু ‘পরিমল জয়ধর’ এর বিচারের দাবীতে উত্তপ্ত হয়ে উঠেছে ভিকারুন্নেসার ক্যাম্পাস। কিন্তু অভিভাকদের অভিযোগ হচ্ছে- স্কুল কর্তৃপক্ষ রহস্যজনক ভাবে সেই শিক্ষককে বাচানোর চেষ্টা করছেন। শুধু স্কুলে নয়; দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটতে শুনা যায়। মাঝে মাঝে দু একটির বিচার ও হচ্ছে । অপরাধী শস্তিও পাচ্ছে। কিন্তু এরপরও কেন বার বার এ সব ঘটনা ঘটেই চলেছে?
কিছুক্ষন আগে জানতে পারলাম অপরাধী ধরা পড়েছে, তাই তার বিচার হবে, শাস্তি ও হবে। কিন্তু এই আইন, বিচার আর শাস্তি দ্বারা কি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব?? এ প্রশ্নের সঠিক জবাব কারো কাছে থাকুক আর নাই থাকুক , এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, জীবনভর এ রকম আরো বহু ঘটনার কথা আপনাকে শুনতে হতে পারে।
কিন্তু কেন? সমাজের শ্রদ্ধাভাজন, সচেতন এবং শিক্ষিত মানুষের হাতেও আমাদের মা-বোনদের ইজ্জত আভ্রু নিরাপদ নয় কেন??
আসলে আমাদের দেশে প্রচলিত ‘শিক্ষা ব্যবস্থা’ আমাদেরকে শিক্ষিত করছে বটে; কিন্তু প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না।
নৈতিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রুপে ব্যর্থ। আর শিক্ষা ব্যবস্থা থেকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা কমিয়ে বা উঠিয়ে দিয়ে ‘নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ’ তৈরীর আশা করা আর লেবু গাছ রোপন করে ‘আম’ আশা করা এক নয় কি?
সুতরাং যত দিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার পাশাপাশি ‘ধর্মীয়’ শিক্ষাকে বাধ্যতামূলক করা না হবে ততদিন পর্যন্ত এ ধরনের অপরাধ সমাজের কোন স্তর থেকে চিরতরে রোধ করা সম্ভব নয়। এটা আমাদের শিক্ষামন্ত্রীসহ গোটা জাতি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি দেশ ও দেশের জনগন এ ধরণের অভিশাপের হাত থেকে রেহাই পেতে পারে।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×