কামনা ও বাসনার মিলন মেলায়
সদা আমি ত্রস্ত ছিনু কামনারে নিয়ে।
পীড়নের যঁতাকলে ফেলে তারে
নিরন্ত কয়লার মত দূরে ফেলে দিয়েছিনু।
কামনারে দূরে ফেলে দিয়ে আমি
হারিয়েছি বাসনার নীড়, হারিয়েছি সবকিছু।
এখন পথ-প্রান্তে বসে আছি একা
আশা ভরা বুকে, ভালোবাসা পাবো কারো, এই ভেবে।
ভালোবাসার যাদুমন্ত্রে কামনারা জ্বলে উঠবে হৃদয়ে আমার,
বাসনারা ফিরে পাবে আত্মশক্তি।
এ ঘোর দুর্দিনে ভালোবাসার ডালি নিয়ে ফিরে এসো প্রিয়
কামনারে মুক্ত করে দাও এই বসন্তের কালে।
চারিদিকে শুরু হয়ে গেছে দেখ বসন্ত উৎসব।
ভালোবাসি! ভালবাসি! গাহিছে সুদূর সকালে বসন্ত কোকিল।
হাতে হাত ধরে ধরে প্রেমিক-প্রেমিকা
নেচে নেচে গায় শুধু ভালোবাসি! ভালোবাসি! অনন্ত জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



