হালচাল
১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের খবর
ভালই আছে
জেলের ভাঙ্গা
খালই আছে
হাতে।
চোরা চালান
চলতি আছে
মুখে নেশার
গলতি আছে
দাঁতে।
বৃষ্টি বাদল
খরা আছে
মেজাজ মর্জি
চড়া আছে
কাজে।
শীতের রাতে
কাঁপন আছে
থিরথিরে দিন
যাপন আছে
লাজে।
রোদে পোড়া
চাষা আছে
খেলার ভাল
পাশা আছে
ভোটে।
মাইনা করা
টিচার আছে
ফাষ্ট ক্লাসের
ফিচার আছে
নোটে।
হসপিটালের
ডাক্তার আছে
মাথায় ভরা
টাক তার আছে
বেল।
হাতে ধরার
শক্তি আছে
বসিং করার
ভক্তি আছে
তেল।
চালে কচি
কদু আছে
মৌলবাদের
মধু আছে
মূলে।
পীর ফকিরের
নেশা আছে
ধর্ম বেঁচার
পেশা আছে
খুলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন