somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জোকস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

কাষ্টমার কেয়ার বনাম কোরবানীর গরু কেনা

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






১ম বন্ধু - আরে দোস্ত.......তো......... কই যাও?
২য় বন্ধু - দোস্ত আমি খুব ব্যস্ত আছি, কোরবানীর জন্য এখনও কিছুই কিনতে পারি নাই। তাই শেষহাটে যাচ্ছি।
১ম বন্ধু - ওহ! এটা কোন কাজ হল নাকি?
২য় বন্ধু - মানে!!!! আগামীকার ঈদ, এখনও কোরবানী কেনা হয় নাই, আর তুই বলছিস কাজ না।
১ম বন্ধু - আরে আমরাতো গরুর দোকান দিয়েছি। চল.... এক সেকেন্ডে তোর গরু কিনা হবে।
২য় বন্ধু - কি বলিস !!! গরুর আবার দোকান হয় নাকি? আজব কথা তা চল দেখি।
এই বলে দুই বন্ধু মিলে দোকানে গিয়ে বসল।
২য় বন্ধু - কই রে তোদের দোকানে গরু কই ? একটাও তো দেখতাছি না।
১ম বন্ধু - দোস্ত তোমার মোবাইল টা একটু দাওতো । আমার এই মুহুর্তে ব্যালেন্স শেষ হয়ে গেল।
২য় বন্ধু - এই নে ধর। আমারও কিন্তু বেশি টাকা নেই।
এবার গরু কেনার পালা....................
১ম বন্ধু - হ্যালো.......ও.....ও.. সেন্টু,
সেন্টু - জ্বি বস
১ম বন্ধু - আমার দোস্ত আইছে গরু কিনতে । ভাল একটা গরু নিয়ে আয়। ২ মিনিটের মধ্যে।
সেন্টু - জ্বি বস, এক মিনিট লাগব। তয় কোনটা আনুম, লাল, কালো, সাদা, হলুদ, নীল, আকাশী ইত্যাদি ইত্যাদি। (গরু আবার নীল রং এর হয় নাকি?????) এদেশে হতেও পারে!!!!
১ম বন্ধু - দোস্ত কোনটা রং পছন্দ কালা না ধলা, নাকি রেড কাউ।
২য় বন্ধু - লাল রং এর দোস্ত । লাল আমার প্রিয় রং ।
১ম বন্ধু - হ্যালো ........ও.....ও সেন্টু
সেন্টু - জ্বি বস
১ম বন্ধু - লাল রং এর টা নিয়া আয়, জলদি কর।
সেন্টু - বস, লাল টা আনুম, কিন্তু কোনটা আনুম, দেশী টা নাকি বিদেশী টা ।
১ম বন্ধু - দোস্ত লাল রং এর তো আনব, কিন্তু দেশী কিনবা নাকি বিদেশী কিনবা।
২য় বন্ধু - অবশ্যই দেশী গরু কিনুম। তুমি দেশীটারে আনতে কও।
১ম বন্ধু - হ্যালো ............সেন্টু.............., দেশী টা লইয়া আয়।
সেন্টু - বস, দেশী টাতো আনুম কিন্তু ইউরিয়া খাওয়াইয়া যেটা মোটা করছি সেটা নাকি রহিম উদ্দিনের একবারে ঘরের আড়িয়াটা আনুম।
১ম বন্ধু - দোস্ত, দেশী লাল পাইছি, তবে কারখানার মানে ফার্মের মানে মোলাসেস খাওয়াইয়া যেটা মোটা করা ওটা নিবা নাকি রহিম উদ্দিনের গৃহস্থালী গরু টা নিবা?
২য় বন্ধু - ঘরের টা নিমু। রহিম ভাইয়ের টা।
১ম বন্ধু - হ্যালো.........................
১ম বন্ধু - হ্যালো......................
১ম বন্ধু - হ্যালো...........................................
১ম বন্ধু - দোস্ত, তোর মোবাইলের টাকা তো শেষ হলো মনে হয়।
২য় বন্ধু - ধ্যাৎ তোর এই দোকানের আমার দরকার নাই। এতক্ষণে হাটে গিয়া শত শত গরু দেখতে পারতাম। তারপরও আবার মোবাইলের টাকা শেষ করে দিলি। এই তোর দোকান।
আসলে মুল কথা হচ্ছে। কাষ্টমার কেয়ারে সকল মোবাইল অপারেটর, ব্যাংক, বীমা, অফিস, নেট চ্যাটিং (লাইভ) সবখানেই কাষ্টমার কেয়ার সদা সচেষ্ট থাকেন। কিন্ত কল করলেই.....
১ চাপুন, ২ চাপুন, রাজি আছেন, নাকি অন্য কিছু...... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি শেষে কাষ্টমার ম্যানেজার যখন কলটা ধরল তখন আপনার ব্যালেন্স শেষ অথবা সংযোগ বিচ্ছিন্ন।

সংগ্রহ
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×