somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জোকস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

নির্বাচন নিয়ে কিছু জোকস।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





১।
শরিফ মিয়া আনারস মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। আর জলিলের মার্কা ছাতা। একদিন রাস্তায় কথা হচ্ছিল তাঁদের-
শরিফ : বুঝলা জলিল, ভোটে কিন্তু আমিই পাস করব। কেন জানো? আমার দলের কর্মীরা যখন রিকশায় ওঠে রিকশাঅলার খোঁজখবর নেয়। রিকশা থেকে নামার সময় তাকে ১০ টাকা বকশিশ দেয়। আর বলে, ‘ভাই, ভোটটা কিন্তু আনারস মার্কায়ই দিয়েন।’
জলিল : না রে শরিফ, ভোটে আমিই জিতব। কারণ, আমার লোকেরা রিকশায় উঠেই রিকশাঅলাকে গালিগালাজ করে। রিকশা থেকে নামার সময় ১০ টাকা কম দেয়। আর বলে, ‘ওই ব্যাটা, ভোটটা কিন্তু আনারস মার্কায় দিবি।’
;
;

২।
এক নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন-
নেতা : আমি যদি নির্বাচিত হই, এই গ্রামে ব্রিজ বানিয়ে দেব।
একজন : স্যার, এই গ্রামে তো কোনো খাল নেই। ব্রিজ করবেন কীভাবে?
নেতা : ইয়ে মানে… প্রথমে খাল খনন করব। এরপর খালের ওপর ব্রিজ বানাব।
;
;

৩।
এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেছেন-
নেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।
ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।
ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।
;
;

৪।
নির্বাচনের দিন। দুই দলের সমর্থক দুই বন্ধু দাঁড়িয়েছে ভোটের লাইনে। কিন্তু সকাল হতে না হতেই ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইন। এভাবে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রথম বন্ধু অনেকটা আফসোসের সুরেই দ্বিতীয় বন্ধুকে বলল, 'দ্যাখ, আমিও জানি আমি আনারস মার্কায় ভোট দেব। আর এটাও নিশ্চিত যে তুই ভোট দিবি টেলিভিশন মার্কায়। তাই বলছি কী আমাদের দু'জনেরই যখন একটি করে ভোট তখন তোর আর আমার ভোট কাটাকাটি হয়ে তো ফলাফল একই থাকবে। তাই চল লাইনে না দাঁড়িয়ে থেকে বাসায় চলে যাই।'
প্রথম বন্ধুর এই প্রস্তাব পছন্দ হলো দ্বিতীয় বন্ধুটির। তাই তারা দু'জনই পা বাড়ালো বাড়ির পথে। একটু পরে কাছেই এক চায়ের দোকানে প্রথম বন্ধুটির সাথে দেখা হলো ওই সময় লাইনে দাঁড়িয়ে থাকা আরেক ভদ্রলোকের। তিনি সকালের ঘটনা মনে করিয়ে দিয়ে প্রথম বন্ধুটিকে বললেন, 'তোমার এই ভোট কাটাকাটির খেলাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে।' উত্তরে বন্ধুটি বললো, 'পছন্দ হতেই হবে। তা ছাড়া এটা খুব কার্যকরও বটে। আজ সারাদিনে আমি কমপক্ষে চারজনের সাথে এভাবে কাটাকাটি খেলেছি!'
;
;
৫।
এক লোকের ইচ্ছে হয়েছে, তিনি সংসদ নির্বাচন করবেন। ইচ্ছে অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও গেলেন। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। ফলাফল দেখে লোকটির স্ত্রী তো রেগে আগুন। বললেন, ‘আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিল কে?'
;
;

৬।
বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?

অফিসার: না।
বল্টু: তা হলে স্যার, সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, কত দিন পরে উঠবে?
অফিসার: (বিরক্ত) এক বছর পর যাবে।
বল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার: কেন?
বল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাই গুলো এক সপ্তাহের বেশি থাকে না।

সংগ্রহীত
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×