ভুলের কর্তৃত্বঃ ফকির ইলিয়াস
রাষ্ট্র পরিচালনায় ভুলের কর্তৃত্ব সবসময়ই গণমানুষের জন্য অশান্তি বয়ে আনে। আর তা যদি হয় ভোগবাদীদের দ্বারা তৈরি, তবে তো কথাই নেই। একটি রাষ্ট্রে, স্বার্থপর ভোগবাদীদের সম্মিলিত একটি চক্র সব সময়ই তৎপর থাকে। তারা মানুষের স্বার্থ শুধু হরণই করে না, উচ্চ পর্যায়ে নিজেদের একটি সিঁড়িও তৈরি করে রাখে। সেই সিঁড়ি ব্যবহার করে তারা শাসকদের কারো কারো আনুকূল্য পায়। ফলে দুর্নীতি চরম আকার ধারণ করে এবং তা একটি রাষ্ট্রকে ক্রমশ দেউলিয়া করে তোলে।
বাংলাদেশে এনজিওগুলো কী করছে, তা আমরা সবাই কমবেশি জানি। অনেকেই মনে করেন এনজিও মানেই ত্রাণকর্তা কিংবা ত্রাতা। কিন্তু এই এনজিওর আড়ালে বাংলাদেশে একটি অশুভ শক্তিও মাথাচাড়া দিয়ে উঠেছে গেলো জামাত-বিএনপি জোট সরকারের সময়ে। এনজিওর নামে দেশে জঙ্গিবাদী চক্রকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে_ তা পত্রপত্রিকায় আমরা পড়েছি। দাদন ব্যবসায়ী বলে পরিচিত এনজিওগুলো তাদের ঋণ ব্যবস্থা দুদিনের মধ্যেই মানুষের হাতে পৌঁছে দিতে পারলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তা ছমাসেও পারে না। কেন পারে না? এই না পারার প্রধান কারণটি হচ্ছে দীর্ঘসূত্রতা। ব্যাংকের ঘাটে ঘাটে ঘুষ পাওয়ার হিড়িক। সর্বোপরি ঋণগ্রহীতা দরিদ্র কৃষককে বিভিন্নভাবে নাজেহাল করার অপচেষ্টা।
দেখা যায়, যারা কোটিপতি, যারা কোটি কোটি ঋণ নিয়ে নিজেকে 'ঋণখেলাপি' ঘোষণা করে তারা ঋণ পেয়ে যায় সহজেই। ঋণ নেয় বিভিন্ন নামে। যতো সমস্যা সবই দরিদ্র কৃষকের জন্য। কোমরে দড়ি দিয়ে বেঁধে নেয়া হয় সেই দরিদ্র কৃষককেই। অথবা ঋণ পরিশোধ করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহনন করতে হয় সেই কৃষককেই। ঋণখেলাপি ধনিক শ্রেণী আত্মহত্যা করে না। বরং ব্যাংকের কোটি কোটি টাকা মেরে দিয়ে আনন্দে উলস্নাস নৃত্য করে। রাষ্ট্রের রাজনীতিকরাও তাদেরকে মদদ দেন।
এই ব্যবস্থাটি দেশের সর্বৰেত্রে প্রতিফলিত হলে, সেখানে আর ন্যায়বিচার চাওয়া-পাওয়ার কোনো সাহস থাকে না। ভুলের কর্তৃত্ব এভাবেই ক্রমশ গ্রাস করে রাষ্ট্রের কাঠামো-অবকাঠামো।
সমপ্রতি প্রকাশিত একটি খবর আমাকে চমকে দিয়েছে। দেশে নাকি 'বিকল্প ধারার এমবিবিএস ডাক্তার' নামে একদল চিকিৎসকের খোঁজ পাওয়া গেছে। এদের সংখ্যা ১২ হাজারের মতো। এরা নাকি এই ডিগ্রি নিয়েছেন 'প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি' থেকে। যে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন সরকার দেয়নি। এসব ডাক্তাররা নিজেদেরকে 'অলটারনেটিভ সিস্টেম' (এএস) এবং 'অলটারনেটিভ মেডিসিন' (এএম) ডিগ্রিধারী বলে দাবি করছেন।
বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এদেরকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে। তারা বাংলাদেশে একটি বিকল্প সংগঠনও তৈরি করেছে 'বিএমএ-এর আদলে। যার নাম 'বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল'। প্রকাশিত বিভিন্ন সংবাদ থেকে জানা যাচ্ছে, এরা তাদের অর্থ আয়ের কেন্দ্র হিসেবে গ্রাম আর টার্গেট হিসেবে গ্রামের সহজ সরল প্রাণ মানুষকেই বেছে নিচ্ছে। মোট কথা গ্রামীণ জনপদের মানুষই যে এখনো শোষক-প্রতারকচক্রের টার্গেট তা আবারো প্রমাণিত হচ্ছে এই ঘটনাবলীর মাধ্যমে। তথাকথিত শিৰিত শ্রেণী যদি এভাবেই গ্রামের মানুষকে ঠকাতেই থাকে_ তা হলে এসব মানুষের সত্যিকার মুক্তির উপায়টি কি?
সৌজন্যেঃ ভোরের কাগজ
পাদটীকাঃ ধন্যবাদ ফকির ইলিয়াস। তবে বাংলাদেশে এনজিওগুলো সেবার নামে যে নির্যাতন চালাচ্ছে এর সার্বিক এবং নিরপেক্ষ একটা তদন্ত দরকার। এই নির্যাতনে ডান-বাম সকলই শরিক আছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


