আষাঢ় আসুক,
তার চলে আসা রোধের অতীত
কদম্বে আপত্তি নেই, কিন্তু ভারি জল জমে যায়
কাদারা থিতিয়ে গেলে হাঁটা পথে আরশিতে দেখি
আমারই আষাঢ়ে মুখে আকাশের মেঘের সঙ্গীত।
কোকিল নিথর আজ, ব্যাঙেদের মুশায়রা ক্ষীণ
আকাশ গম্ভীর তবু সবুজ সবুজতর লাগে
বারান্দার মুখোমুখি ছাদে দুটি সতেজ বালিকা
আষাঢ়কে ঋদ্ধ করে তারাই --- বর্ষণে ব্রীড়াহীন।
মেঘদূত! --- ভেসে যায়, তার দৌত্যে আস্থা কারো নেই ---
আমার চুম্বন তুমি দিও এই মেয়ে দুটিকেই।
(জুন, 2004)
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




